বাংলাদেশে আরো ১১ জনকে ঠেলে পাঠালো বিএসএফ
ছাগলনাইয়া সীমান্ত দিয়ে নারী-শিশুসহ আরও ১১ জনকে ঠেলে দিয়েছে বিএসএফ। গত বুধবার (১৮ জুন) দিনগত রাতে উপজেলার যশপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
এদের মধ্যে একজন পুরুষ, সাতজন নারী ও তিনজন শিশু রয়েছে। আটকরা যশোর, নড়াইল ও সাতক্ষীরার বাসিন্দা।
বিজিবি জানায়, রাত ২টার দিকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার যশপুর বিওপির মটুয়া ২১৯১ পিলার দিয়ে বৈরী আবহাওয়ার সুযোগে ১১ জনকে বাংলাদেশে ঠেলে পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এসময় নারী-শিশুসহ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি।
তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের বাড়ি যশোর, নড়াইল ও সাতক্ষীরা জেলায়। বাসা-বাড়ির কাজসহ বিভিন্ন কাজের জন্য দালালের মাধ্যমে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করেন। তাদের ছাগলনাইয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।