বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র পুনরুদ্ধারে পূর্ণ সমর্থনের আশ্বাস জাতিসংঘ মহাসচিবের
জাতিসংঘ মহাসচিব গুতেরেস বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার প্রচেষ্টায় অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন প্রদানের আশ্বাস দিয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের কাছে পাঠানো এক বার্তায় সে এ আশ্বাস দেয়।
গুতেরেস বলেছে, বাংলাদেশ তার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এ সময়ে জাতিসংঘ একটি অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়াসকে পূর্ণ সমর্থন দেয় এবং এ লক্ষ্যে আপনার সরকারের সাথে কাজ করতে এবং বাংলাদেশের জনগণের কল্যাণে কোনো সহায়তা চাওয়া হলে আবাসিক সমন্বয়ক ও জাতিসংঘের কান্ট্রি টিমের মাধ্যমেসহ তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
জাতিসংঘ মহাসচিব সকল নাগরিক বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা প্রকাশ করে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।