‘বাংলাদেশের ৯৫ শতাংশ কৃষক অসম মাত্রায় সার ব্যবহার করেন’
বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশের প্রায় ৯৫ শতাংশ কৃষক নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও সালফারের সমন্বয় অসম মাত্রায় ব্যবহার করেন, যা মাটির স্বাস্থ্য, ফসলের উৎপাদনশীলতা ও কৃষির দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
গত ১৫ জুন প্রকাশিত ‘রিপারপোজিং অ্যাগ্রিকালচারাল পাবলিক স্পেন্ডিং ফর কোয়ালিটি গ্রোথ অ্যান্ড জবস ইন বাংলাদেশস এগ্রিফুড সিস্টেম’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র ৫ শতাংশ কৃষক সুষম অনুপাতে সার প্রয়োগ করেন।
সহলের মতে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তারা সুষম মাত্রায় সার ব্যবহারের বিষয়ে কৃষকদের সঠিক তথ্য দিয়ে সচেতন করছেন না। এটাই এই সমস্যার অন্যতম মূল কারণ।
তার ভাষ্য, কৃষকদের সুপারিশকৃত পদ্ধতি গ্রহণের জন্য প্রয়োজনীয় জ্ঞান দেওয়ার দায়িত্ব সংস্থাটির হলেও বর্তমান প্রচেষ্টা যথেষ্ট নয়।
সম্প্রতি এক অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আবদুর রহিম বলেন, একই জমিতে একের অধিক ফসল চাষাবাদের ফলে মাটির জৈব পদার্থের পরিমাণ প্রয়োজনের তুলনায় কমে গেছে। বর্তমানে কিছু জমিতে বছরে চারটি পর্যন্ত ফসল উৎপাদিত হচ্ছে।
তিনি আরও বলেন, মাটিতে আদর্শভাবে জৈব পদার্থের পরিমাণ প্রায় ৫ শতাংশ হওয়া উচিত হলেও বাংলাদেশে এর গড় মাত্রা মাত্র শূন্য.৫ শতাংশ থেকে ১.৭ শতাংশ।
রহিম বলেন, সর্বোত্তম উৎপাদনক্ষমতা অর্জনের জন্য মাটিতে অন্তত ২ শতাংশ জৈব পদার্থ থাকা প্রয়োজন। এই ঘাটতির কারণেই প্রত্যাশিত ফলন পাওয়া যাচ্ছে না। ভবিষ্যতে যদি আমরা জৈব পদার্থের পরিমাণ বাড়াতে না পারি, তাহলে টেকসই কৃষি সম্ভব হবে না।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।