বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ রপ্তানি চুক্তি নবায়নের প্রক্রিয়া শুরু করেছে ভারত
, ২৮ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২১ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৫ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ রপ্তানি সংক্রান্ত চুক্তি নবায়নের প্রক্রিয়া শুরু করেছে ভারত। ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য চুক্তি নবায়নের প্রক্রিয়া শুরু করেছে বলে সম্প্রতি দপ্তরটির একজন কর্মকর্তা নিশ্চিত করেছে।
ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ কর্পোরেশন লিমিটেড (টিএসইসিএল) এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এর মধ্যে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ চুক্তি আসন্ন ২০২৬ সালের মার্চ মাসে শেষ হওয়ার কথা। তার আগেই বাংলাদেশ চুক্তি নবায়ন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে উদ্যোগী হওয়ায় ভারতের পক্ষেও উদ্যোগ নেওয়া হয়েছে বলেই এনটিপিসি সূত্রে খবর।
এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগমের কর্মকর্তারা গত জুমুয়াবার (১৮ অক্টোবর) এই বিষয়ে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ দপ্তর টিএসইসিএলের এমডি দেবাশীষের সঙ্গে নবায়নের বিষয়ে নয়াদিল্লিতে একটি বৈঠক করেছে।
দেবাশিস সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছে, আমরা বিপিডিবির সঙ্গে চুক্তি নবায়ন করতে প্রস্তুত।
সে জানায়, টিএসইসিএল বর্তমানে বাংলাদেশে প্রতিদিন গড়ে ৮৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে এবং নভেম্বর থেকে এটি ১০০ মেগাওয়াটে উন্নীত হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফেনীসহ পাঁচ জেলায় বন্যার শঙ্কা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্ভ্রমহরণের পর কিশোরীকে সেপটিক ট্যাংকে ফেলে দিলো প্রতিবেশী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে তীব্র লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমরূপালীর মণ ৩৫’শ টাকা, বেড়েছে ফজলি-বারি আমের দামও
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ কী পাবে, তার ওপর ঠিক হবে প্রত্যেক দেশের সঙ্গে সম্পর্ক -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিয়ানমারে উত্তেজনা বৃদ্ধি, ফের রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩০ শতাংশের কম বাস্তবায়ন হওয়া প্রকল্প বাতিল হচ্ছে
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সীমান্তে বিএসএফের লাইট বন্ধ, পুশইন সন্দেহে পাহারায় বিজিবি-গ্রামবাসী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডেঙ্গু রোগীর তথ্যে গরমিল, দিশেহারা সিটি করপোরেশন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আঙুলের ছাপ চুরি করে সচল হাজারো সিম
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তার ন্যায্য হিস্যা মেলেনি, দ্রুত বাস্তবায়ন হবে মহাপরিকল্পনা -ত্রাণমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)