বাংলাদেশের রাজনীতি টালমাটাল, শিগগিরই সমাধানে আসা উচিত
বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বর্জনের হুমকি দেয়ার প্রেক্ষিতে রাজনীতি টালমাটাল হয়ে উঠেছে। দলটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি করছে। যদি প্রধানমন্ত্রী পদত্যাগ না করেন, তাহলে আসন্ন জাতীয় নির্বাচন বর্জন করতে পারে প্রধান বিরোধী দল বিএনপি। রাজনৈতিক প্রতিবাদ বিক্ষোভ যখন সহিংস হয়ে উঠেছে, তখন নির্বাচন বর্জনের এই হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির একজন নেতা। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করতে হবে শেখ হাসিনাকে, যাতে তার পদে একজন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা যায়। সেই সরকার আগামী জানুয়ারিতে আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করবে। বাংলাদেশের রাজনীতি নিয়ে এসব কথা লিখেছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।