বাংলাদেশের কোনো হিন্দু ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেনি -আসামের মুখ্যমন্ত্রী
শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায়ের কেউ ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেনি বলে দাবি করেছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত। তবে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারকে চাপ দিতে নিজ দেশের প্রধানমন্ত্রী মোদিকে অনুরোধ করেছে সে।
হিমন্তকে উদ্ধৃত করে পিটিআইয়ের খবরে বলা হয়, ‘হিন্দুরা বাংলাদেশে আছে এবং (টিকে থাকতে) তারা লড়ে যাচ্ছে। গত এক মাসে কোনো একজন হিন্দু ব্যক্তি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে বলে ধরা পড়েনি।’
বরং প্রতিবেশী দেশটি থেকে বেশ কয়েকজন মুসলিম ব্যক্তি ভারতের পোশাক খাতে চাকরি খুঁজতে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছে বলে উল্লেখ করে আসামের মুখ্যমন্ত্রী।
হিমন্ত আরও বলেছে, ‘হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সরকারের ওপর চাপপ্রয়োগের জন্য আমরা মোদিকে অনুরোধ করেছি।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।