বাংলাদেশিদের কৃষি ও স্পন্সর ভিসা দিচ্ছে ইতালি
, ১৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০১ সামিন, ১৩৯১ শামসী সন , ৩০ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৫ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইতালিতে কৃষি ও স্পন্সর ভিসায় আসতে আগ্রহী আবেদনকারীদের নিয়োগকর্তার মাধ্যমে অনলাইন আবেদনের প্রথম দিনকে ক্লিক-ডে বলা হয়। এবার বিভিন্ন খাত ও সেক্টর অনুযায়ী, এটির তারিখ ছিল ২, ৪ এবং ১২ ডিসেম্বর। কৃষিসহ বিভিন্ন খাতে মৌসুমি ও স্পন্সর ভিসায় বিদেশি কর্মী আনতে চলতি বছরের অক্টোবরে ডিক্রি ও গ্যাজেট প্রকাশ করেছিল ইতালি।
স্পন্সর ভিসায় কর্মী আনতে যেসব দেশের সঙ্গে ইতালির বিশেষ সহযোগিতা চুক্তি আছে, এমন দেশের নাগরিকদের ডিসেম্বরের দুই তারিখ থেকে আবেদন করার সুযোগ দেওয়া হয়। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ প্রায় ৩৫টি দেশ এই তালিকায় রয়েছে।
গত ২ ডিসেম্বর আবেদনের আহ্বানে প্রায় ৩৯ হাজার কোটার বিপরীতে দুই লাখ ৪২ হাজার ৮২৬টি আবেদন নথিভুক্ত করা হয়েছে। এছাড়া গৃহশ্রমিক ও পরিচর্যাকারী কোটায় সরকারের পক্ষ থেকে নয় হাজার ৫০০টি আবেদন আহ্বান করা হলেও প্রথম চার মিনিটেই আবেদন জমা পড়ে ১১ হাজার ৩৬৩টি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিবাসন দপ্তর জানিয়েছে, আবেদন শুরুর পাঁচ মিনিটের মধ্যে ৮২ হাজার ৫৫০টি কোটার বিপরীতে আবেদন জমা পড়ে ৮৬ হাজার ৭৯টি। সর্বশেষ তথ্য এই অনুযায়ী এই খাতে এখন পর্যন্ত জমা পড়েছে দুই লাখ ৬১ হাজার ৪৬৯টি আবেদন।
ইতালিতে ইউরোপের বাইরে থেকে আসা অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক কৃষি ও স্পন্সর ভিসায় আসেন ভারতীয়রা। এরপরই আছেন মরক্কো, আলবেনিয়া, সেনেগাল, পাকিস্তান, তিউনিশিয়া, নাইজেরিয়া এবং মেসেডোনিয়ানরা।
অপরদিকে, বাংলাদেশিরা বিপুল সংখ্যক আবেদন করলেও ভিসা পাওয়ার সংখ্যা খুবই কম। এক্ষেত্রে উপযুক্ত ও সঠিক মালিক খুঁজে না পাওয়া এবং আবেদনে ক্রটিই কারণ বলে মনে করা হয়।
ইতালির কৃষক সমিতিগুলো জানায়, বিশেষ কর্মীরা দেশটির কৃষি খাতে ট্রাক্টর চালক, গ্রিনহাউস কৃষক এবং ফসল ছাঁটাইয়ের কাজে বিরাট ভূমিকা পালন করছেন। এসব কাজের ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়া ফল এবং সবজি সংগ্রহে জড়িত সাধারণ শ্রমিকদেরও প্রয়োজন কৃষি সেক্টরে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












