বাংলাদেশিকে বিএসএফের গুলি, ভারতীয়কে ধরে আনল স্থানীয়রা
, ০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
লালমনিরহাট সংবাদদাতা:
সীমান্তে ভারতীয় হানাদার বাহিনীর বিএসএফ-এর গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা এক ভারতীয় নাগরিককে দুটি গরুসহ আটক করে বাংলাদেশে নিয়ে এসেছে।
উপজেলার ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধীনস্থ ধবলসুতি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮২৬/১-এস এর প্রায় ১০ গজ ভারতের অভ্যন্তরে গাটিয়ার ভিটা এলাকায় গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাটিয়ার ভিটা এলাকায় মিজানুর রহমান (২৮) নামের এক বাংলাদেশি নাগরিক ঘাস কাটতে যান। এ সময় ভারতীয় ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতী ক্যাম্পের একটি টহল দল তাকে লক্ষ্য করে ১ রাউন্ড গুলি ছোড়ে।
গুলি মিজানুর রহমানের কাঁধে আঘাত লাগে। আহত অবস্থায় তিনি দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যান বলে জানা গেছে।
এদিকে, ঘটনার পর স্থানীয় এলাকাবাসী শ্রী সাধন বর্মন নামে এক ভারতীয় নাগরিককে দুটি গরুসহ আটক করে বাংলাদেশে নিয়ে এসেছে।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, স্থানীয় এক কৃষক সীমান্ত এলাকায় ঘাস কাটতে গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার কাঁধে গুলিবিদ্ধ হয়। তিনি বর্তমানে অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছেন।
তিনি জানান, এ ঘটনার পর স্থানীয়রা এক ভারতীয় নাগরিককে দুটি গরুসহ আটক করে নিয়ে আসে। তিনি বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে বিজিবি ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এসএসসিতে বাড়তি নম্বর দিলে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা -শিক্ষামন্ত্রী
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি স্কুলে নেয়া হয় মাসিক বেতন, শ্রেণিকক্ষেই প্রাইভেট পড়ান শিক্ষকরা
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভয়ানক মাদক কিটামিন প্রস্তুতের ল্যাবসহ ৩ জন চীনা নাগরিক গ্রেপ্তার
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাহীশূন্য দুদকে স্থবিরতা
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ৪ শতাধিক স্থাপনা উচ্ছেদ
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে আবার মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পে-স্কেলের দাবিতে প্রধানমন্ত্রীকে দেয়া স্মারকলিপিতে যা আছে
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খুব সতর্কভাবে প্রকল্প বিবেচনা করা হচ্ছে -অর্থমন্ত্রী
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাইকোর্টের বিচারকাজ চলবে বিকেল পৌনে ৪টা পর্যন্ত
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এখনই অনলাইন ক্লাসের দিকে যাচ্ছে না সরকার
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি সংকটে বিপাকে রাইডশেয়ারিং চালকরা, আয় নেমেছে অর্ধেকে
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)