বাংলাদেশসহ ২৯ দেশ থেকে গৃহকর্মী নিচ্ছে সৌদি
, ০২ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২০ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১৯ আগস্ট, ২০২৩ খ্রি:, ০৪ ভাদ্র শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
এখন বাংলাদেশসহ মোট ২৯টি দেশ থেকে নারী-পুরুষ গৃহকর্মী নিচ্ছে সৌদি আরব। বুধবার দেশটির শ্রম কর্তৃপক্ষের বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক দৈনিক গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গৃহশ্রমের দায়িত্বে নিয়োজিত সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সৌদি আরবে গৃহকর্মী সরবরাহকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়। তালিকার শীর্ষে আছে পাকিস্তান, তৃতীয় অবস্থানে ভারত, এরপর ফিলিপাইন ও ইথিওপিয়া।
শ্রম নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত ডিজিটাল প্ল্যাটফর্ম দ্য মুসানেদে গত মাসে নিয়োগের জন্য প্রায় ৭৫ হাজার ৬৫৩ জন চুক্তিবদ্ধ হয়েছেন বলে গালফ নিউজ জানিয়েছে।
সৌদি আরবে যাওয়া বিদেশি কর্মীর তালিকার শীর্ষে রয়েছে গৃহকর্মী, গাড়িচালক, বাড়ির কৃষক ও বাবুর্চি। সৌদি রাজতন্ত্র সম্প্রতি শ্রমবাজার নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে।
মানবসম্পদ মন্ত্রণালয় বিদেশ থেকে কর্মী নিয়োগে সর্বোচ্চ খরচও বেঁধে দিয়েছে। ভ্যাটসহ কর্মিপ্রতি উগান্ডার জন্য ৯ হাজার ৫০০ রিয়াল, থাইল্যান্ডের জন্য ১০ হাজার, কেনিয়ার জন্য ১০ হাজার ৮৭০, বাংলাদেশের জন্য ১৩ হাজার, শ্রীলঙ্কার জন্য ১৫ হাজার, ফিলিপাইনের জন্য ১৭ হাজার ২৮৮, বুরুন্ডির জন্য ৭ হাজার ৫০০ রিয়াল ও ইথিওপিয়ার জন্য ৬ হাজার ৯০০ রিয়াল খরচ ধরা হয়েছে।
দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের অধীনে মুসানেদ প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা তাদের অধিকার ও কর্তব্য, ভিসা ইনস্যুরেন্স, নিয়োগের আবেদন, নিয়োগকর্তা ও শ্রমিকের মধ্যে চুক্তিভিত্তিক সম্পর্কের বিষয়ে জানতে পারবে।
কোনো কাজে নিয়োগসহ সার্বিক প্রক্রিয়া এখন থেকে মুসানেদের মাধ্যমে সম্পাদন করতে হবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়োগকর্তা ও কাজ পরিবর্তন করতে পারবেন গৃহকর্মীরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)