জ্বলছে কানাডা, পালাচ্ছে মানুষ
, ০৩ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ ছালিছ, ১৩৯১ শামসী সন , ২০ আগস্ট, ২০২৩ খ্রি:, ০৫ ভাদ্র শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ায় দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। এরই মধ্যে প্রদেশের 'পশ্চিম কেলোনা শহর ও এর আশপাশের এলাকার বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়ার হুমকিতে পড়েছে। কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করেছে। ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের প্রধানমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন, সামনের দিনগুলোতে আরও চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি হবে। এমন পরিস্থিতিতে আমরা প্রাদেশিক জরুরি অবস্থা ঘোষণা করছি। এটি নিশ্চিত করবে যে আমরা সম্প্রদায়কে রক্ষার জন্য যেকোনো প্রয়োজনীয় সরঞ্জাম যাতে আমরা দ্রুত পাই। ‘দ্য ম্যাগডোগল ক্রিক’ নামের দাবানলটি গত ২৪ ঘণ্টায় ৬৪ হেক্টর এলাকা থেকে ৬ হাজার ৮০০ হেক্টর এলাকাজুড়ে বিস্তৃত হয়েছে। কেলোনা শহরের ৪ হাজার ৮০০ বাসিন্দাকে এখনই সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে। কেলোনার বাসিন্দা জুলিয়ানা লোয়েন জানিয়েছে, ধ্বংসের মেঘের মতো ছড়িয়ে পড়া আগুন থেকে বাঁচতে কিছু মানুষ হ্রদে ঝাঁপ দিয়েছিল। এদিকে অপর আরেক দাবানলের ঘটনায় কানাডার নর্থ-ওয়েস্টার্ন টেরিটরির রাজধানী ইয়েলোনাইফ থেকে ২২ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার আনুষ্ঠানিক সময়সীমা শেষ হয়েছে। এরই মধ্যে সেখানে সক্রিয় দাবানল রয়েছে ১ হাজারেরও ওপর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)