বাংলাদেশকে ব্যর্থ করার ষড়যন্ত্র এখনো চলছে -আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশকে ব্যর্থ করার ষড়যন্ত্র ও বঙ্গবন্ধুকে চিরতরে বাংলাদেশ থেকে মুছে ফেলার ষড়যন্ত্র এখনো চলছে। ৭৫ এর হত্যাকা-ের নেপথ্যের ষড়যন্ত্রকারীদের শনাক্তে অত্যন্ত ক্ষমতাসম্পন্ন উচ্চপর্যায়ের কমিশন গঠনের আইন প্রস্তুত, ড্রাফট প্রস্তুত। এটি জনগণের কাছে দলিল হিসেবে রেখে যাব। সাম্প্রদায়িক শক্তিকে রুখে দেয়ার জন্য সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে জয়ী করার মধ্য দিয়েই তা সম্ভব।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘আগস্ট ট্র্যাজেডি জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আইনমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় বক্তারা আরও বলেন, দক্ষিণ এশিয়ায় দুইজন নোবেল শান্তি বিজয়ী আছেন। তারা নিজ দেশ বাংলাদেশ ও মিয়ানমারের মানবাধিকার নিয়ে কখনো কথা বলেন না। আন্তর্জাতিক আদালতে বঙ্গবন্ধু হত্যা মামলা, জেল হত্যা মামলা ও ২১ আগস্ট হত্যাকা-ের বিচারের দাবি প্রতিষ্ঠিত করতে হবে। দুঃখজনক হলেও সত্য সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে আপসকামীতার ঘৃণ্য চক্রান্ত আজও দৃশ্যমান।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।