সম্পাদকীয়-২
বাংলাদেশকে ঘিরে ফেলছে ভারতের- এন-সার্কেল অন্তর্বর্তী সরকারের অন্ত:সারশূণ্যতা শুধু হতাশারই নয় বরং ঘোর অমানিশার।
, ২৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৯ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৪ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
কূটনীতির প্রেক্ষাপটে, ‘এন-সার্কেল’ বলতে এমন একটি ধারণাগত কাঠামোকে বোঝায় যেখানে দেশ বা রাজনৈতিক অভিনেতাদের একটি নির্দিষ্ট জাতির স্বার্থের ঘনিষ্ঠতা এবং গুরুত্বের স্তরের উপর ভিত্তি করে সমকেন্দ্রিক বৃত্তে বিভক্ত করা হয়। এই বৃত্তগুলো একটি জাতির বৈদেশিক নীতির অগ্রাধিকার এবং কৌশলগত সম্পর্ক গঠনে সহায়তা করে। উন্নয়ন অবকাঠামো মানচিত্র লক্ষ্য করলে দেখা যাবে বাংলাদেশকে ঘিরে ভারত এমন ‘এন-সার্কেল’ গড়ে তুলছে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ করতে গিয়ে অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের চার পাশ ঘিরে ফেলছে ভারত। এ উন্নয়ন অবকাঠামোতে দক্ষিণে বঙ্গোপসাগর থেকে শুরু করে বাংলাদেশের বাকি তিন দিকে সড়ক ও রেলপথ থাকছে। পশ্চিমে মিয়ানমারের আরাকান রাজ্যের ভেতর দিয়ে বাস্তবায়িত হচ্ছে কালাদান প্রকল্প। এমনিতে শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের বুক চিরে পূর্ব থেকে পশ্চিমে ট্রানজিট প্রকল্পের জন্য পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করা হয়। এর আগে বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণে যমুনা সেতুকে ঘিরে রংপুর থেকে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের সঙ্গে চার লেন মহাসড়ক নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এ প্রকল্পে অর্থায়ন করছে জাপান। হাসিনার পতনের পর ওই প্রকল্প কিছুটা হোঁচট খেলেও তা সক্রিয় করে তুলতে জাপানের কাছে ১ বিলিয়ন ডলার বরাদ্দ চাচ্ছে বাংলাদেশ। জাপান সফরের আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস মাতারবাড়ীতে অবকাঠামো উন্নয়ন জোরদার ও বিদেশী বিনিয়োগ বৃদ্ধির তাগিদও দিয়েছেন।
রাশিয়াকে ঘিরে ন্যাটো দেশগুলোর এন-সার্কেল গড়ে তোলার অভিযোগ করেছিলো রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার বিষয়টি নিয়ে দুটি দেশের মধ্যে শেষ পর্যন্ত যুদ্ধ বেধে যায়। বাংলাদেশের উত্তরে চিকেন নেকে ভারতের মিসাইল ও জঙ্গি বিমান মোতায়েন ছাড়াও ফেনি চিকেন নেক বিচ্ছিন্ন করে ফেলার উসকানিমূলক বার্তা ভারতীয় মিডিয়াগুলো অব্যাহতভাবে দিয়ে যাচ্ছে। এসব দিক বিবেচনা করলে ভবিষ্যতে বাংলাদেশের চার পাশ ঘিরে ভারতের এ ধরনের অবকাঠামো সামরিক আগ্রাসনে ব্যবহার হতে পারে কি না সে প্রশ্নেরও গুরুত্ব রয়েছে।
ভারতীয় মিডিয়া দ্য প্রিন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতকে বাংলাদেশের বাইরেও তাকাতে হবে। কলকাতা-সিত্তে-আইজল করিডোর উত্তর-পূর্বের মূল চাবিকাঠি। বাংলাদেশের উন্নয়নের জন্য উত্তর-পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ জোরদার করার লক্ষ্যে বিকল্পগুলোর উপর নতুন করে মনোযোগ দেয়া প্রয়োজন, বিশেষ করে মিয়ানমার হয়ে কালাদান মাল্টি-মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প।
বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার বিষয় উল্লেখ করে ভারতীয় প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের জন্য কালাদান মাল্টি-মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প বা কেএমটিটিপি সম্পন্ন করা আরও জরুরি হয়ে পড়েছে, যা মিয়ানমারের সিত্তে বন্দর হয়ে মিজোরামকে কলকাতার সাথে সংযুক্ত করে।
বাংলাদেশে জুলাই আন্দোলনের পর দুই দেশের মধ্যকার কূটনৈতিক শীতলতা ও নানা বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে ভারত এখন বাংলাদেশের উপর নির্ভরতা কমিয়ে বিকল্প বাণিজ্যপথ তৈরিতে জোর দিচ্ছে।
ভারতের সামরিক ও কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের উপর নির্ভরতা কমিয়ে বিকল্প পথ তৈরিই তাদের সময়ের দাবি।
ভূ-রাজনৈতিক স্বার্থ ও বাণিজ্যিক কৌশলের সমন্বয়ে ভারত এখন স্পষ্টভাবে বাংলাদেশকে বাইপাস করে আগাচ্ছে। এর ফলে, শুধু কূটনৈতিক স্তরে নয়, এই উত্তেজনা বাংলাদেশের বাণিজ্য ও নিরাপত্তাজনিত দিক থেকেও গভীর প্রভাব সৃষ্টি করবে। কারণ বাংলাদেশের চতুর্দিক থেকে ঘিরে ফেলছে ভারতের অবকাঠামোগত আগ্রাসন। সেক্ষেত্রে বাংলাদেশ সরকারে পাল্টা শক্ত ও মজবুত কর্মসূচী তথা দূরদৃষ্টি সম্পন্ন বিশেষ কার্যক্রম একান্ত দরকার। কিন্তু অন্তর্বর্তী সরকার এ বিষয়ে একেবারেই অন্ত:সারশূন্য। যা গভীর হতাশার ও ঘোর অমানিশার।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুবারক হো- মহিমান্বিত ১১ই যিলক্বদ শরীফ! যা ইমামুল আউলিয়া, হাবীবে ওয়া মাহবুবে রহমান, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছামিন মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং সিবতু সুলত্বানিন নাছীর, সাইয়্যিদুল কাওনাইন, মহাসম্মানিত ইমাম হযরত সাইয়্যিদুল উমাম আল আউওয়াল আলাইহিস সালাম উনাদের মহিমান্বিত বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস। সুবহানাল্লাহ!
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌর বিদ্যুৎ প্রসারে প্রধান বাধা হলো উচ্চ কর ও শুল্ক। নবায়নযোগ্য জ্বালানির প্রতি নীতিনির্ধারক এবং সাধারণ মানুষের মনে একটা বদ ধারণা তৈরি করার জন্য একটা গোষ্ঠী খুব তৎপর। বড় বিনিয়োগকারীরা সুবিধা পাচ্ছে, কিন্তু সাধারণ জনগণ পিছিয়ে পড়ছে। এটি সৌর বিদ্যুতের গণমুখী বিস্তারকে বাধাগ্রস্ত করছে। সরকারের উচিৎ সহায়ক নীতিকাঠামো দিয়ে বেসরকারি খাতকে উৎসাহিত করা।
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী শুধু রেসিং কার চালিয়ে উৎসাহ দিলেই হবে না। ‘শিমু’, ‘সোলেমানের’ উদ্ভাবিত সেচযন্ত্র তথা সুলভ প্রযুক্তিকেও উৎসাহ দেয়ার পাশাপাশি প্রান্তিক কৃষকের মাঝে ছড়িয়ে দিতে হবে দেশের প্রান্তিক নাগরিকের উদ্ভাবিত প্রযুক্তি দ্বারাই সঙ্কটে সমাধানের অনুসন্ধানী উদ্দীপনা থাকতে হবে। ইনশাআল্লাহ
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ মহিমান্বিত ৮ই যিলক্বদ শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, আফদ্বলুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আত্বওয়ালু ইয়াদান সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ! পাশাপাশি আজ ‘বিশ্ব পর্দা দিবস’।
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ৭ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ৭ই যিলক্বদ শরীফ আজ। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার প্রতি সর্বোচ্চ হুসনে যন পোশন করত উনার শান-মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা,ফয়েজ-তাওয়াজ্জুহ ও নেক ছোহবত মুবারক হাছিল করা
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুবারক হো! মহিমান্বিত ৬ই যিলক্বদ শরীফ। সুবহানাল্লাহ! মুজাদ্দিদে আ’যমে ছানী, সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার মহাসম্মানিতা যাওজাতুম্ মুকাররমাহ সাইয়্যিদাতুনা হযরত মুজীরাতুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এবার শুধু শাসক গং নয়, বাংলাদেশের গোটা জনসাধারণকেই বশ ও বুদ করার ছক কষছে ভারত প্রতিবেশী দেশের সাথে মিলিতভাবে আগামী পহেলা বৈশাখ পালনের ঘোষণা ভারতীয় ষড়যন্ত্রের সমার্থক। ঈমানদার দেশবাসীকে খুবই সতর্ক এবং সক্রিয় হতে হবে ইনশাআল্লাহ।
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সোনার বাংলার সব কিছুতেই সোনা। এক নারিকেল চাষেই দেশে ৫০ হাজার কোটি টাকা আয় এবং লাখ লাখ লোকের বেকারত্বের অবসান সম্ভব। সহজেই হবে অনেক কর্মসংস্থান, আমদানীর সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রার সমৃদ্ধি। ইনশায়াল্লাহ!
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দৈনন্দিন ৩২ বার পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠ করলেও মুসলমান কি পবিত্র সূরা ফাতিহা শরীফ শুধু পাঠের মধ্যেই আবদ্ধ থাকবে? ফিকির আর আমল কী অধরাই থাকবে?
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২রা যিলক্বদ শরীফ! সুবহানাল্লাহ! সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আহলু বাইতি রসূলিল্লাহ, সাইয়্যিদাতুনা হযরত ঊখতু রসূল মিনার রদ্বায়াহ্ আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সূদী ব্যাংক ব্যবস্থা মূলত: আত্মঘাতী এবং শোষক ব্যবস্থা। ব্যাংক শোষণের কারণে শুধু একজন মালিকই নয় বা শত শত শ্রমিকই নয় বরং গোটা আর্থো-সামাজিকখাত হয় ক্ষত-বিক্ষত, বিপর্যস্থ, লা’নতগ্রস্থ, বেকারত্বে জর্জরিত। বর্তমান সংকটাপন্ন অর্থনীতি বাঁচাতে অতিসত্বর সুদী ব্যাংক ব্যবস্থা বাদ দিয়ে ইসলামী মূল্যবোধের ব্যাংক ব্যবস্থা চালু করতে হবে ইনশাআল্লাহ।
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ উনার চিরন্তন ঘোষণা অনুযায়ী কাফির-মুশরিকদের নিকৃষ্ট চরিত্রের একটি নগ্ন বহিঃপ্রকাশ : এপস্টিন ফাইলস
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












