বাঁশের হস্তশিল্পে বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ
, ২৬ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০২ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
টাঙ্গাইল সংবাদদাতা:
দেলদুয়ারের বাঁশের তৈরি হস্তশিল্পের চাহিদা ব্যাপক। শত বছর ধরে ঐতিহ্যবাহী এই শিল্পে কাজ করছেন স্থানীয় বেশ কয়েকটি গ্রামের দেড় হাজারেরও বেশি মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি সহযোগিতায় ব্যবসার পরিধি বাড়ানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়েরও সুযোগ রয়েছে।
টাঙ্গাইল দেলদুয়ারের বর্ণী গ্রামের নুরুন্নবী নামের এক উদ্যোক্তা পারিবারিকভাবে শিখেছেন বাঁশের তৈরি বিভিন্ন হস্তশিল্প তৈরির কাজ।
তার দাবি, উৎপাদিত হস্তশিল্পের পণ্য বিদেশে রপ্তানি করে আয় করছেন বৈদেশিক মুদ্রা। সেই সাথে সরকারের সদিচ্ছায় বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আর বিনামূল্যে মেশিন দেয়া হলে এ শিল্পে বড় একটি জনগোষ্ঠীর কর্মসংস্থান সম্ভব।
নুরুন্নবী বলেন, এখানে যদি আধুনিক প্রযুক্তি আসতো তাহলে ২-৩ হাজার মানুষ কাজ করতে পারতো। কোনো সমস্যা হতো না। তখন আমাদের বৈদেশিক মুদ্রার যে ঘাটতি আছে সেটাও পূরণ হতো।
এ শিল্পের উদ্যোক্তারা বলছেন, উৎপাদিত বিভিন্ন হস্তশিল্প দেশের বড় বড় শপিং মলে সরবরাহ করেন তারা। এক সময় স্থানীয় বাঁশ দিয়ে চাহিদা মেটানো গেলেও বর্তমানে তা সম্ভব হচ্ছে না। বেশি দামে অন্য জায়গা থেকে বাঁশ কিনতে হয়। এখন ব্যবসার পরিধি বাড়াতে দরকার সরকারি সহযোগিতা।
শত বছরের বেশি সময় ধরে দেলদুয়ারে ঐতিহ্যবাহী বাঁশের হস্তশিল্পের কাজ করা হয়। বর্তমানে এ পেশার সাথে প্রায় দেড় হাজার মানুষ জড়িত। ছোট-বড় কারখানায় পুরুষের পাশাপাশি সমান তালে কাজ করছেন নারীরা। তবে নিত্যপণ্যের দাম বাড়লেও বাড়েনি এ কাজে শ্রমিকদের মজুরি।
যদিও বাঁশের এই হস্তশিল্প ও এর উদ্যোক্তাদের সুনির্দিষ্ট তথ্য নেই ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের জেলা কার্যালয়ে। তবে আবেদন করলে নিয়ম অনুযায়ী সহযোগিতার আশ^াস তাদের। আর এই শিল্পে সরকারি সহায়তা পেলে বৈদেশিক মুদ্রা আয় সম্ভব বলে মনে করেন অর্থনীতিবিদরা।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক নাজমুস সাদেকিন বলেন, 'বিশ^বাজারে বিজ্ঞাপনের মাধ্যমে যদি এর একটা বাজার তৈরি করে দেওয়া যায়। তাহলে ডলার আয় করা সম্ভব।'
এই হস্তশিল্পের পণ্যের উৎপাদনে নতুন নতুন ডিজাইনের ওপর প্রশিক্ষণ ও রপ্তানির ক্ষেত্রে সহযোগিতার আশ^াস দিলেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম।
তিনি বলেন, পরামর্শ প্রদান ও আর্থিক অনুদান দেওয়া আমাদের প্রসিদ্ধ পণ্য প্রচার ও প্রসার কার্যক্রমের একটা অংশ। তারা যোগাযোগ করলে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।
বংশ পরম্পরায় দেলদুয়ারের বিভিন্ন গ্রামে হস্তশিল্পের কাজ হয়। বাঁশ দিয়ে তৈরি করা হয় বাস্কেট, টেবিল ল্যাম্প, ফলের ঝুড়ি, টিস্যু বক্স, গয়নার বাক্স, জানালার পর্দা, ওয়েস্ট পেপার ঝুড়িসহ নানা ধরনের সৌখিন পণ্য।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যচ্ছেন প্রধানমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয় -সমাজকল্যাণমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশে বিনিয়োগে ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে হবে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে -চিফ প্রসিকিউটর
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












