বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর -তথ্যমন্ত্রী
, ০৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৩ মে, ২০২৬ খ্রি:, ০৯ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। একইসঙ্গে জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দিতেও সরকার কাজ করছে। এ লক্ষ্যে গণমাধ্যম কমিশন গঠনের কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সচিবালয়ে নিজ দপ্তরে যুক্তরাজ্যের হাইকমিশনার এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে তথ্যমন্ত্রী বলেন, সরকার গণমাধ্যম খাতে নীতি নির্ধারণ ও কার্যকর তদারকির ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায়। তিনি যুক্তরাজ্যের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা ‘অফকম’-এর অভিজ্ঞতা বাংলাদেশের গণমাধ্যম খাতে প্রয়োগের আগ্রহ প্রকাশ করেন এবং এ বিষয়ে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন।
এ সময় তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলাও বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে সুইজারল্যান্ডের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী বাংলাদেশ।
তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করলেও এটি বৈশি^ক চ্যালেঞ্জও তৈরি করেছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি বাংলাদেশে প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে সুইস রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্ববিদ্যালয় বাড়িয়ে মানহীন শিক্ষক তৈরি করছে সরকার -ঢাবি অধ্যাপক মামুন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিসে ঢুকতে পারি না -শিক্ষামন্ত্রী
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর -তথ্য উপদেষ্টা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্দোলনে রাজশাহী চিনিকলের শ্রমিকেরা, মজুরি কমিশনসহ তিন দফা দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজবাড়িতে হত্যায় হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুই বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়ায় আমদানি ব্যয়ে চাপ
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্লাস্ট-প্রতিরোধী গমের নতুন প্রজাতি উদ্ভাবন
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)