‘বর্তমান সরকার আসার পর জিনিসপত্রের দাম শুধু বেড়েছে, কমেনি’
নিজস্ব সংবাদদাতা:
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ১৭ মাস হয়ে গেল, বর্তমান সরকার আসার পর জিনিসপত্রের দাম শুধু বেড়েছেই, কমে নাই। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
দুদু বলেন, বাংলাদেশের কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ বড় কষ্টে আছে। প্রতিদিনই জিনিসপত্র দাম বেড়ে যাচ্ছে। সংসার টেনে নিয়ে সামনে এগোনো খুব কষ্টকর হয়ে গেছে। বর্তমান সরকারের উচিত হচ্ছে, তড়িৎভাবে কিছু পদক্ষেপ নিয়ে মানুষের পাশে দাঁড়ানো। যদিও তাদের হাতে সময় এখন কম।
'আগামী সরকার আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা ছাড়া আমার মনে হয় আর কোনো পথ নেই,' যোগ করেন তিনি।
ভোটারদের উদ্দেশে এই বিএনপি নেতা বলেন, ৪০ থেকে ৫০ লাখ শিক্ষিত-অশিক্ষিত বেকার। বাংলাদেশে কাজ নাই। সেই কাজের ব্যবস্থার উদ্যোগ নিতে হবে। সে জন্য ভেবে-চিনতে আমাদের ভোট দিতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।