‘বর্তমান সরকারে সবচেয়ে বেশি দুর্নীতি করেছে আসিফ মাহমুদ’
যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন বলেছেন, এ সরকারের আমলে সবচেয়ে আলোচিত দুর্নীতি, তদবির ও ঘুষের অভিযোগ যাঁর নামে উঠেছে, তিনি হলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, সচিবালয়ে সজীব ভূঁইয়া সম্পর্কে ‘মিস্টার টেন পার্সেন্ট’ নামে একটি প্রচলিত অভিযোগ রয়েছে। তার দাবি, টেন পার্সেন্ট কমিশন ছাড়া কোনো কাজ হয় না এমন ধারণা সচিবালয়ের বিভিন্ন মহলে ছড়িয়ে আছে।
রাজধানীর পল্টনে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) আয়োজিত এক সংবাদ সম্মেলনে অন্তর্র্বতী সরকার থেকে সদ্য পদত্যাগ করা উপদেষ্টা আসিফের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলেন তিনি।
যুব অধিকার পরিষদের সভাপতি অভিযোগ করেন, আসিফের ঘোষিত ব্যাংক হিসাবের সঙ্গে তার জীবনযাত্রার ব্যয়-ব্যবহার সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি বলেন, পদত্যাগের সময় তার ব্যাংক হিসাবে ১০ হাজার টাকা ছিল, এখনও সেই হিসাব অপরিবর্তিত। অবৈধ অর্থ ব্যাংকে না রেখে বিটকয়েন, সুইস ব্যাংক কিংবা নিকটজনের কাছে রাখা হতে পারে। তিনি সরকারের কাছে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিটকয়েন অ্যাকাউন্ট তদন্তের আহ্বান জানান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।