বর্তমান রাজনৈতিক সংকটে টালমাটাল অবস্থা বাংলাদেশে
ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং জীবন যাপনের ব্যয় বৃদ্ধির মধ্যে দেশের অর্থনৈতিক সংকটের আরও অবনতি হচ্ছে। এর মধ্যে সম্প্রতি বিএনপি বিশাল বিক্ষোভ র্যালি করে যাচ্ছে কয়েক মাস ধরে। এতে রাজপথে নেমে এসেছেন দলীয় লাখো নেতাকর্মী। সাম্প্রতিক বছরগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ যত গুরুত্বর রাজনৈতিক সংকটে পড়েছে বর্তমানের টালমাটাল অবস্থা তার অন্যতম। এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা ‘হোয়াই ইজ দ্য বাংলাদেশি অপোজিশন প্রটেস্টিং এগেইনস্ট শেখ হাসিনা’স গভর্নমেন্ট?’ শীর্ষক প্রতিবেদনে এসব কথা লিখেছে।
এতে বলা হয়, ২০২৪ সালের জানুয়ারিতে হতে পারে আগামী জাতীয় নির্বাচন। সেই নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করছে বিএনপি এবং নির্বাচন দাবি করছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এ দাবিতে জুমুয়াবার ঢাকায় বিক্ষোভ করেছে বিএনপি। তাতে মহাসচিব মির্জা ফজরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সুযোগ নেই। দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়া হয়েছে। জনগণের অধিকার কেড়ে নেয়া হয়েছে।
এখন পর্যন্ত বিরোধীদের দাবিকে প্রত্যাখ্যান করেছে সরকার। তারা বলছে, তত্ত্বাবধায়ক সরকার অসাংবিধানিক। ১৫ বছর বয়সী এ সম্পর্কিত সাংবিধানিক ধারাকে ২০১১ সালে বাতিল করে সুপ্রিম কোর্ট। এই বিধান অনুযায়ী, ক্ষমতাসীন সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হতো অনির্বাচিত নির্দলীয় একটি তত্ত্বাবধায়ক প্রশাসনের কাছে। তারাই পার্লামেন্ট নির্বাচন তদারকি করতো।
যেহেতু বিগত দুটি জাতীয় নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ আছে, তাই বাংলাদেশ সরকারের কাছে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দাবি জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এ সপ্তাহের প্রথমদিকে মার্কিন সরকারের ১৪ জন কংগ্রেসম্যান জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কাছে একটি চিঠি লিখেছে। তাতে তারা বাংলাদেশে জাতিসংঘের তত্ত্বাবধানে এবং নিরপেক্ষভাবে অবাধ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন। ওদিকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ করেছে বাংলাদেশ সরকার।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।