বর্জন করলেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় না -ইসি সচিব
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৫ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৪ জুন, ২০২৩ খ্রি:, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
কোনো রাজনৈতিক দল বর্জন করলে এতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ইসি সচিব বলেন, কোন দল নির্বাচন বর্জন বা প্রত্যাখান করলে তাতে কমিশনের কিছু করার নেই। নির্বাচনে অংশ নেয়া না নেয়া রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত। এতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় না।
গত সোমবার ভোট হয়েছে বরিশাল ও খুলনা সিটি করপোরেশনে। দুই সিটিতেই ক্ষমতাশীন আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছেন। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দুই সিটিতেই শান্তিপুর্ণ ভোট হয়েছে।
এরমধ্যে, বরিশালে একটি কেন্দ্র পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়ার অভিযোগ করেন ইসলামী আন্দোলনের মেয়রপ্রার্থী ফয়জুল করীম। তার দাবি, এজেন্টকে বের করে দেওয়ার খবর শুনে ছাবেরা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গেলে ক্ষমতাসীন দলের কর্মীদের হামলার শিকার হন তিনি।
এরপর, ভোট গণনার আগমুহুর্তে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনের ফল বর্জনের ঘোষণা দেন ফয়জুল করীম। একই সাথে আসন্ন সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনও বয়কটের ঘোষণা করে ইসলামী আন্দোলন।
এদিকে, মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বরিশাল সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেন জাতীয় পার্টির প্রার্থীর ইকবাল হোসেন তাপস। একই সাথে সিলেট ও রাজশাহী সিটি নির্বাচন বর্জন করতে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতাদের আহ্বান জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)