বরই খান, ভালো থাকুন
, ২৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ সামিন, ১৩৯১ শামসী সন , ০৯ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৫ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
বরইয়ের মধ্যে মানবদেহের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো আছে যথেষ্ট পরিমাণে। এতে ভিটামিন সি-এর পরিমাণ অনেক বেশি। ১০০ গ্রাম বরই খেলে ভিটামিন সি-এর দৈনিক চাহিদার ৭৭ শতাংশ পূরণ হয়ে যায়। এতে আরও আছে ভিটামিন এ ও বি কমপ্লেক্স। প্রয়োজনীয় খনিজ পদার্থেরও ভালো উৎস বরই। এতে আছে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন ও ফসফরাস। এই ক্যালসিয়াম আমাদের দাঁত ও হাড় ভালো রাখে। এর পটাশিয়াম আমাদের শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।
পরিপাকতন্ত্রের যতেœও বরই খুব উপকারী। এর অন্তত ৫০ শতাংশ শর্করা থাকে আঁশ হিসেবে। এতে উপস্থিত আঁশ বা ডায়টারি ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে। এতে প্রাকৃতিক পেকটিন থাকার কারণেও কোষ্ঠ পরিষ্কার করায় এর ভূমিকা আছে। কারণ, পেকটিন নিজে থেকেই জেল তৈরি করতে পারে পরিপাকতন্ত্রে।
বরইয়ে বিভিন্ন পলি স্যাকারাইড, ফ্ল্যাভেনয়েড আর ট্রাই টারপেনিক অ্যাসিডের মতো অ্যান্টি-অক্সিডেন্ট আছে প্রচুর পরিমাণে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত বরই খেলে তা ডায়াবেটিস, হৃদ্রোগ ইত্যাদি নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। লিভারের ক্ষতিকর উপাদান নিষ্কাশন করতেও বরইয়ের ফ্ল্যাভেনয়েড বেশ কার্যকর, এমনটাও গবেষণায় উঠে এসেছে।
বরইয়ের এক আশ্চর্যজনক গুণ হচ্ছে অনিদ্রার চিকিৎসায় এর উপকারী ভূমিকা। বিজ্ঞানীরা মনে করেন, বরইতে পাওয়া স্যাপোনিন নামের ফাইটোনিউট্রিয়েন্টের এতে জোরালো ভূমিকা থাকতে পারে।
মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করতেও বরইতে অবস্থিত এই স্যাপোনিনের ভালো প্রভাব থাকতে পারে বলে বিজ্ঞানীদের ধারণা। এটি মস্তিষ্ককে শান্ত করে। দুশ্চিন্তা ও অস্থিরতা কমিয়ে আনে। কিছু গবেষণাপত্রে আলঝেইমার ও ডিমেনশিয়া রোগীদের ব্রেন ফাংশন আরও ভালো করতে বরইয়ের নির্যাসের ভালো ভূমিকা পাওয়া গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঢাকা-চট্টগ্রাম রেলপথে কর্ড লাইন নির্মাণ করা হবে
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাজেট বক্তব্যের গুরুত্বপূর্ণ তথ্য
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি সম্প্রসারণে ১ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নতুন আতঙ্ক: চলন্ত বাইকারের মাথায় ইট ছুঁড়ে বাইক ছিনতাই
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৬৫ বছরের বেশি বয়সীদের লাগবে না ট্রেন ভাড়া
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের পরিকল্পনা
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যা নিয়ন্ত্রণে বাঁধ নির্মাণ ও মেরামতের সঙ্গে হবে ফ্লাড ওয়াল
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাজেটে আধুনিক গণপরিবহনসহ যোগাযোগ অবকাঠামোতে যা থাকছে
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)