সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

বন্যা কেড়ে নিয়েছে সব, মাথা গোঁজার ঠাঁই পেতে আকুতি হাজারো মানুষের

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, সকাল ৬:৪৯ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:২৮
বন্যা কেড়ে নিয়েছে সব, মাথা গোঁজার ঠাঁই পেতে আকুতি হাজারো মানুষের

কুমিল্লা সংবাদদাতা:
ভারতের ডম্বুর লেকের বাঁধ খুলে দেওয়া ও কয়েক দিনের টানা ভারী বর্ষণের ফলে ভয়াবহ বন্যার সম্মুখীন হয় কুমিল্লার ১৪টি উপজেলার কয়েক লাখ মানুষ। বানের পানি নামতে শুরু করলে দৃশ্যমান হতে থাকে ক্ষয়ক্ষতির চিহ্ন।
স্মরণকালের ভয়াবহ এই বন্যায় শতশত পরিবারের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গোমতীর ভেঙে যাওয়া বাঁধের কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া অংশের মানুষ। বাঁধ ভাঙার সঙ্গে সঙ্গে ধসে পড়েছে বহু মানুষের মাথা গোঁজার ঠাঁই, গ্রোতে ভেসে গেছে ঘরের আসবাবপত্র। বানের পানি চলে যাওয়ার পর সেসব পরিবারের এখনো পুনর্বাসন হয়নি। ভেঙে যাওয়া ঘরবাড়ি নিয়ে অনিশ্চিত জীবনের মুখে নিম্ন আয়ের বাসিন্দারা।
বুড়বুড়িয়া এলাকার ক্ষতিগ্রস্ত দুলাল মিয়া বলেন, বাঁধ ভাঙার সময় ট্রেনের মতো একটা শব্দ হয়েছে। কোনোরকম জীবন নিয়ে দৌড় দিয়ে বাঁধের ওপর গিয়ে উঠি। পরে এসে দেখি ঘরের সব ভেসে গেছে। আমাদের দুইটা ঘর ভেঙে পড়েছে। আমরা সেনাবাহিনীর কাছ থেকে চার বান টিন পেয়েছি। আর বিভিন্ন মাধ্যমে ৬০ হাজার টাকা নগদ সহায়তা পেয়েছি। কিন্তু এই অনুদান আমাদের জন্য পর্যাপ্ত নয়।
একই এলাকার আনিসুর রহমান বলেন, আমি ভ্যান চালিয়ে সংসার চালান। আমাদের ৭ ছেলে-মেয়ে। বন্যায় ঘরের একপাশের বেড়া ক্ষতিগ্রস্ত হলেও ঘরের আসবাবপত্র সব ভেসে গেছে। সরকারের কাছে সহযোগিতার অনুরোধ জানাচ্ছি।
সরেজমিনে দেখা গেছে, বুড়বুড়িয়া, গাজিপুর, ইছাপুরা, ইন্দ্রাবতী এসব এলাকায় সবচেয়ে বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এসব এলাকা নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চল হওয়ায় বেশিরভাগ মানুষই দিনমজুরের কাজ করেন। কেউ কেউ আবার বিত্তশালী হলেও সেই সংখ্যাটা খুবই নগণ্য। এসব এলাকার সিংহভাগ মানুষের জীবিকার অন্যতম উৎস চরের জমিতে কৃষিকাজ ও অটোরিকশা চালিয়ে জীবনযাপন করা। বন্যার পানির করাল গ্রাস সেসব মানুষদের ঘরবাড়ি কেড়ে নিয়ে বাড়িয়ে দিয়েছে দীর্ঘশ্বাস।
সম্প্রতি বুড়বুড়িয়া গ্রামে গিয়ে দেখা গেছে, ভাঙন তীরবর্তী এলাকার ঘরবাড়িহারা মানুষ একচালা টিনের ছাউনি দিয়ে ত্রিপলের বেড়া দিয়ে কোনোরকম বেঁচে আছেন। পাশেই পড়ে আছে ধ্বংসস্তূপের চিহ্ন। ঘরবাড়ি, গাছপালা, বৈদ্যুতিক খুঁটিসহ, টয়লেট, হাঁস-মুরগির খোয়াড় থুবড়ে পড়ে আছে। কেউ কেউ সেসব পরিষ্কারের কাজ করছেন। সেসব মানুষদের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে টিন ও নগদ অর্থ দিলেও তা অপ্রতুল বলে জানিয়েছেন বন্যায় ক্ষতিগ্রস্তরা।
তারা জানান, বন্যার পানি কমে যাওয়ার পর সেনাবাহিনী ও বিভিন্ন সংস্থা থেকে চার বান করে টিন দেওয়া হয়েছে। এ ছাড়া বেসরকারি বিভিন্ন সংস্থা ও ব্যক্তিকেন্দ্রিক প্রতি পরিবারকে নগদ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছে। তবে সেসব অনুদানে পুনর্বাসন কাজ সম্ভব নয় বলে জানিয়েছেন তারা। অপরদিকে এখন পর্যন্ত বানভাসি সেসব মানুষদের সরকারের তহবিল থেকে পুনর্বাসনের কোনো অনুদান দেওয়া হয়নি। বানের পানি শুধু ঘরবাড়ি কেড়ে নিয়েছে তা নয়, পানির স্রোতের সঙ্গে ঘরের মেঝে ও ভিটার মাটিও ভেসে গেছে। সৃষ্টি হয়েছে বড় গর্তের। ভিটা তৈরির মাটির ব্যবস্থা না করলে কোনোভাবেই পুনর্বাসনের কাজ করা যাবে না বলে জানিয়েছেন সেসব ক্ষতিগ্রস্ত মানুষজন।
অপরদিকে সেনাবাহিনীর দেওয়া টিন ও বিভিন্ন বেসরকারি সংস্থার দেওয়া অনুদান থেকেও বঞ্চিত হওয়ার অভিযোগ করেছেন অনেকেই। তাদের দাবি, স্থানীয় একটি চক্র পূর্ববিরোধের জের ধরে তাদের নাম বাদ দিয়েছেন। তবে ভয়ে তাদের নাম বলতে রাজি হননি বঞ্চিতরা।
জেলা ত্রাণ ও পুনর্বাসনের কার্যালয় সূত্রে জানা গেছে, বন্যায় জেলাজুড়ে ৮ হাজার ৬৭৪টি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি বুড়িচং উপজেলায়। এ উপজেলায় ৪ হাজার ১৪৩টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া নাঙ্গলকোট উপজেলায় ৫০০টি, আদর্শ সদর উপজেলায় ১ হাজার ৫০০টি, চৌদ্দগ্রামে ১ হাজার ৪৫টি, মনোহরগঞ্জে ১ হাজার ৩০০টি, সদর দক্ষিণে ১৩২টি, ব্রাহ্মণপাড়ায় ৫টি এবং তিতাস উপজেলায় ৪৯টি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে বন্যায়। জেলাজুড়ে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৭৪ হাজার ৮২টি ঘরবাড়ি।
জেলায় ভয়াবহ এই বন্যায় ঘরবাড়িতে ১ হাজার ৮৪ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির এই তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে তার অনুমোদন এখন অবধি হয়নি। ঠিক কবে নাগাদ এই তালিকার অনুমোদন মিলবে তাও জানা নেই সংশ্লিষ্টদের। ঘরবাড়িহারা ক্ষতিগ্রস্ত মানুষের প্রত্যাশা শিগগিরই সরকারের পক্ষ থেকে তাদের পুনর্বাসনের কাজ শুরু করা হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে