‘বন্যপ্রাণী হত্যা রোধে নতুন আইনে জামিনের ব্যবস্থা থাকছে না’
নিজস্ব প্রতিবেদক:
বন্যপ্রাণী হত্যা রোধে তৈরি হতে যাওয়া নতুন আইনে জামিনের ব্যবস্থা আর থাকছে না বলে জানিয়েছে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরের এক আলোচনা সভায় সে এই তথ্য জানায়।
উপদেষ্টা বলেছে, বন্যপ্রাণী সংরক্ষণের আইনের অগ্রগতি হয়েছে, তবে এর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই। সে আরও জানায়, বন্যপ্রাণী সংরক্ষণে দেশের ৬৪টি জেলায় ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবী দল গড়ে তোলা হবে।
সে জোর দিয়ে বলেছে, বন্যপ্রাণী রক্ষায় শুধু আইন নয়, মনস্তাত্ত্বিক ও আচরণগত পরিবর্তন জরুরি। তার মতে, যদি মানুষ নিরীহ প্রাণীর প্রতি নিষ্ঠুর হয়, তা সমাজের মূল্যবোধের অবক্ষয়ের প্রতিফলন এবং এই নিষ্ঠুরতার বিরুদ্ধে সমাজকে দাঁড়াতে হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।