বন্ধ খাগড়াছড়ির সব ইটভাটা, চালুর দাবিতে আল্টিমেটাম
, ২৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৮ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৩ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
খাগড়াছড়িতে ৯ মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে সব ইটভাটা। বন ও পরিবেশ অধিদপ্তরের ‘অনুমতি’ না থাকায় জেলার ৪৯টি ইটভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন। এতে দিশেহারা ইটভাটার মালিক, ঠিকাদার, রাজমিস্ত্রি ও শ্রমিক এবং ট্রাক্টর চালকরা। কর্মসংস্থান ও উন্নয়ন কর্মকা- স্থবির হয়ে পড়ার কারণ সামনে এনে সব ইটভাটা আগামী ৭২ ঘণ্টার মধ্যে খুলে দেয়ার আল্টিমেটাম দিয়েছেন তারা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক, শ্রমিক ইউনিয়নের সভাপতি কুসুম উদ্দিন, ট্রাক্টর চালক কল্যাণ সমিতির সভাপতি হারুন উর রশিদসহ ৬টি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
বিবৃতিতে তারা উল্লেখ করেছেন, বন ও পরিবেশ অধিদপ্তরের অনুমতি না থাকলেও ভাটার মালিকরা সরকারের সব নিয়ম মেনে, ট্যাক্স ও আয়কর দিয়ে আসছিলেন। অনুমতির জন্য বার বার আবেদন করা হলেও মেলেনি। দেশের সব জেলায় ইটভাটা চালু থাকলেও শুধুমাত্র খাগড়াছড়িতে প্রশাসন অনুমতি দিচ্ছে না। এ অবস্থায় ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে অন্য জেলা থেকে ইট নিয়ে এসে কাজ করা সম্ভব হচ্ছে না। এতে বেকার হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক, ট্রাক্টর চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিবৃতিতে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সব ইটভাটা খুলে দেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় আমরণ অনশনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
এর আগে, চলতি বছরের ১৩ মার্চ হাইকোর্টের নির্দেশনায় খাগড়াছড়ির সব অবৈধ ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করে দেয় জেলা প্রশাসন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ককটেল ফোটালেই মিলছে টাকা, নির্দেশ আসছে ভারতীয় নম্বরে -ডিবি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ধানক্ষেত থেকে বিচারকের আসনে আনারুল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)