বন্ধুর অনলাইন পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্ট দেয়ায় ছুরিকাঘাতে কলেজছাত্রকে হত্যা
নালিতাবাড়ীতে বাল্যবন্ধুর অনলাইন পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বাগবিত-ার জেরে মোবাইল ফোনে ডেকে নিয়ে ছুড়িকাঘাত করে নাইম বাদশা নামে এক কলেজছাত্রকে হত্যা করা হয়েছে।
গতকাল শনিবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার নয়াবিল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাইম বাদশা (১৭) ওই গ্রামের কৃষক সাইফুল ইসলামের ছেলে এবং সরকারি নাজমুল স্মৃতি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত সবুজ আহমেদকে (২০) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘হা হা’ রিঅ্যাক্ট নিয়ে সবুজ ক্ষোভে নাইমকে হুমকি দেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নাইমকে মোবাইল ফোনে ডেকে বাড়ির অদূরে কৃষি ব্যাংক নয়াবিল শাখার পেছনে ভোগাই নদীর কাছে নিয়ে যান সবুজ। সেখানে যাওয়ার পর নাইমের সঙ্গে সবুজের বাগবিত-া হয়। একপর্যায়ে পেছন থেকে ছুরিকাঘাত করে।
এ ঘটনার পরই এলাকাবাসী সবুজকে ধরে ফেলেন। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।