সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

বছরজুড়ে বাজারে নাভিশ্বাস: আয়ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, রাত ১০:২৮
বছরজুড়ে বাজারে নাভিশ্বাস: আয়ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম

নিজস্ব প্রতিবেদক:
বছরের শুরু থেকেই বাজার ছিল উত্তাল। বেশিরভাগ সময় নিত্যপণ্য ছিল উচ্চমূল্যের। বছরজুড়ে আলু, পিঁয়াজ, কাঁচামরিচ, মসলার বাজার, ব্রয়লার আর ডিমের লাগামহীন মূল্যবৃদ্ধিতে মানুষের নাভিশ্বাস ছিল। রোজা, ঈদসহ যে কোনো উৎসবে এবং বন্যার অজুহাতে পণ্যের দাম বেড়েছে বহুগুণ। ফলে নিত্যপণ্য কিনতে টিসিবির লাইনে মধ্যবিত্তদেরও দেখা যায়। বছরের বেশির ভাগ সময় খাদ্যে মুদ্রাস্ফীতি ছিল উল্লেখ করার মতো। মানুষের ব্যয় বাড়লেও বাড়েনি আয়। তাই আয়-ব্যয়ের হিসাব মেলাতে বছর পার করছে সাধারণ মানুষ।
বছরের শুরুতে জানুয়ারি মাসে মানুষের ভোগান্তির অন্যতম কারণ ছিল নতুন আলুর বেশি দাম। এরপর ৮০ টাকা থেকে দাম বাড়তে শুরু করে ছোলা। বর্তমানে সেই ছোলা ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দামও তখন ২১০ থেকে ২২০ টাকা ছিল।
ফেব্রুয়ারি মাসে ৫০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যায়নি। ১৩০ থেকে ১৫০ টাকায় বিক্রি শুরু হয় পিঁয়াজ। মাছের দাম বাড়তে শুরু করে। ঢ্যাঁড়শ, বরবটির মতো সবজি ১০০ টাকার বেশিতে বিক্রি হয়েছে। মার্চের শুরুতে গ্রীষ্মকালীন সব ধরনের সবজির দাম বেড়েছে। বাজারে তখন করলা ১৪০, ঢ্যাঁড়শ ১২০, বরবটি ১৪০, শসা ১০০, পেঁপে ৫০, ঝিঙা ১০০, পটোল ১৪০, শজিনা ২৪০ টাকা ও কচুরমুখি ১০০ টাকায় বিক্রি হয়েছে। এ সময় চালের দামও বাড়তে থাকে। প্রতি কেজি পাইজামের দাম ২ টাকা বেড়ে তখন ৫০ টাকায় বিক্রি হওয়া শুরু হয়। মাসের শেষে ব্রয়লার মুরগির দাম ২৩০ টাকা ছাড়ায়। এপ্রিলে তীব্র তাপপ্রবাহে ডাবের দাম ১৫০ টাকা ছাড়ায়। ঈদের পর আলুর দাম বাড়তে শুরু করে। তখন ১৩০ টাকা থেকে দেশি রসুনের দাম বাড়তে শুরু করে।
মে মাসে সবজির দাম বাড়া শুরু হয়। আলুর দাম হয় ৬০ টাকা। শজিনা, উচ্ছে, করলা ও ঝিঙার মতো সবজির দাম কেজি ১০০ টাকার বেশিতে বিক্রি হয়। ডিমের দাম বেড়ে ১৫০ টাকা হয়। কাঁচামরিচের দাম সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা বেড়ে ২০০ থেকে ২২০ টাকা হয়। মসলাজাত পণ্যের দাম প্রায় ৫০ শতাংশের মতো বাড়ে।
জুনে বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা ও উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে অন্তত ২৭টি প্রয়োজনীয় পণ্য ও খাদ্যশস্য সরবরাহের ওপর উৎসে কর কমানোর প্রস্তাব করা হয়। এরপরও দাম কমেনি। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হয়েছে ১৬০ টাকায়। আদা, রসুন ও পিঁয়াজের দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ থেকে ৫০ টাকা বেড়েছে। কাঁচামরিচের দাম ডাবল সেঞ্চুরি ছাড়ায়। এলাচের দাম বাড়ে ১ হাজার থেকে ১৫০০ টাকা। ভরা মৌসুমেও ফলের বাজার সাধারণের নাগালের বাইরে ছিল। জুলাইয়ে চালের দাম আরও বাড়তে শুরু করে। টানা বৃষ্টির অজুহাতে সবজির দাম বাড়ে। এরপর আন্দোলনের কারণে রাজধানীতে স্বাভাবিক পণ্য সরবরাহ বিঘিœত হয়। ফলে কাঁচামরিচ বিক্রি হয় ৩৫০ টাকায়। টম্যাটো বিক্রি হয় ২০০ থেকে ২২০ টাকায়, কচুরমুখি ১২০ টাকা, বেগুন প্রতি কেজি ১০০-১২০ টাকা, শসা প্রতি কেজি ১০০ টাকা, বরবটি প্রতি কেজি ১০০-১২০ টাকা, করলা প্রতি কেজি ১০০-১৩০ টাকায়। কক মুরগির দাম বেড়ে হয় ৩৮০ থেকে ৪০০ টাকা। আগস্টের শুরুতে চালের দাম আরও বাড়ে। সরকার পতনের পর কিছুটা দাম কমে সবজির। তবে মাসের শেষে বন্যার নেতিবাচক প্রভাব পড়ে সবজির বাজারে। ধনেপাতা ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আর কাঁচামরিচ বিক্রি হয়েছে ৩০০ থেকে ৪০০ টাকায়। ডিমের দামও বেড়েছে।
সেপ্টেম্বরে ডিমের দাম কমানোর জন্য সরকার ডিম আমদানি করে। ১৬০ থেকে ১৭০ টাকায় ডিম বিক্রি হয়। এ ছাড়া আন্তর্জাতিক বাজারে চালের দাম বাড়ায় দেশের বাজারেও দাম আরও বাড়ে। সেপ্টেম্বরে প্রাণিসম্পদ অধিদপ্তর কয়েকটি পণ্যের দাম নির্ধারণ করে দেয়। বিভিন্ন পণ্যের শুল্ক কমানো হয়। এরপরও নিত্যপণ্যের দাম কমেনি। অক্টোবরে দেখা যায়, সরকারের নির্ধারণ করা দামের থেকে সবকিছু বেশি দামে বিক্রি হয়। দেশের বাজারে চালের সংকট না থাকলেও ৫৪ টাকার নিচে কেনা যায়নি মোটা চাল। ১০০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যায়নি। সর্বোচ্চ ৪০০ টাকা কেজি দরে মরিচ বিক্রি হয়েছে। প্রতি কেজি ধনেপাতা বিক্রি হয়েছে ৬০০ টাকায়। নভেম্বরে শুল্কমুক্ত আমদানির পরও আলু-পিঁয়াজের দাম কমেনি। ৭০ টাকার নিচে মেলেনি আলু। এ ছাড়া দেশে উৎপাদিত নতুন আলু বাজারে বিক্রি হয়েছে ১৮০ থেকে ২০০ টাকায়। প্রতি কেজি দেশি পিঁয়াজ বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৫০ টাকায়।
ডিসেম্বরের শুরতে রাজধানীর কাঁচা বাজারগুলোতে প্রচুর পরিমাণ শীতের সবজি থাকলেও উল্লেখ পরিমাণ দাম কমেনি। এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ সয়াবিন তেলের সংকট দেখা দেয়। কিছুদিন পর তেলের দাম বাড়লেও এখনো সরবরাহ স্বাভাবিক হয়নি।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১ দিন আগে