বঙ্গোপসাগরে উপস্থিতি বাড়াতে বাংলাদেশে বন্দর দেখছে যুক্তরাষ্ট্র
, ২৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ রবি’, ১৩৯৩ শামসী সন , ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৭ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বঙ্গোপসাগরে তার উপস্থিতি বাড়াতে কোয়াড পোর্টস ফর ফিউচার প্রোগ্রামের অধীনে বাংলাদেশে একটি বন্দরের দিকে নজর রাখছে যুক্তরাষ্ট্র। এই অঞ্চলে চীনের পদচারণার সাথে ভারসাম্য রক্ষা করার আশায় আমেরিকার এই পদক্ষেপ।
ইকোনোমিক টাইমসের খবর মোতাবেক, বাংলাদেশের বন্দর খাতে তার পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এই সপ্তাহে ঢাকায় সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে একটি প্রাথমিক বৈঠক করেছে। বিষয়টির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা ইকোনোমিক টাইমসকে বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র একটি বন্দর স্থাপনের জন্য কোনো পদক্ষেপ নেয়ার আগে প্রথমে সবদিক বিবেচনা করবে।
এই সপ্তাহের শুরুতে ইকোনোমিক টাইমস রিপোর্ট করেছিলো যে, মার্কিন সামরিক বাহিনী বাংলাদেশের কৌশলগতভাবে অবস্থিত চট্টগ্রাম এলাকায় সক্রিয় রয়েছে। বাংলাদেশে মার্কিন পরিকল্পনায় ভারতের এখনও কোনো ভূমিকা নেই, যদিও এই পদক্ষেপটি কোয়াড পোর্টস উদ্যোগের অধীনে করা হয়েছে।
এদিকে, ভারত ভবিষ্যতে বাংলাদেশে একটি বন্দর নির্মাণের জন্য পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ মডেল নিয়ে ভাবনা-চিন্তা করছে। বাংলাদেশের মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করছে জাপান। জাপানের সম্পৃক্ততার লক্ষ্য হলো একটি প্রধান আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট এবং শিল্প হাব প্রতিষ্ঠা করা, বড় জাহাজগুলোকে সরাসরি ডক করতে সক্ষম করা, খরচ এবং ট্রানজিট সময় হ্রাস করা এবং ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোসহ বাংলাদেশ ও এর প্রতিবেশীদের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করা। শেখ হাসিনা সরকারের অধীনে ভারত ২০২৪ সালে বাংলাদেশের মংলা বন্দরে একটি টার্মিনালের অপারেশনাল অধিকার পেয়েছিলো। ২০১৮ সালে বাংলাদেশ ভারতকে ট্রানজিট এবং কার্গো শিপিংয়ের জন্য চট্টগ্রাম এবং মংলা উভয় বন্দরে সম্পূর্ণ অ্যাক্সেস দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিআরটি হবে উন্নত ট্রান্সপোর্ট করিডোর
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সড়কে আলু ছিটিয়ে অবরোধ চাষিদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢামেকে রোগীর চাপ, সুযোগ নিচ্ছে দালাল সিন্ডিকেট, টার্গেট রোগী ভাগানো
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পরিচ্ছন্নতাকর্মী দিয়ে চলছে ল্যাবের টেস্ট!
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন কাঠামোয় কর বাড়ার শঙ্কা চাকরিজীবীদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গণমাধ্যমকে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্তে হত্যা, বিএসএফকে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্জ্য সংগ্রহে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায় হলে নতুন ব্যবস্থা -ডিএসসিসি প্রশাসক
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৬ মাসের শিশু বিএসএফের পুশইনের শিকার
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্তে বিএসএফের বেপরোয়া ‘পুশব্যাক’: চরম সংকটে শত শত মুসলিম পরিবার
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্তে বিএসএফের বেপরোয়া ‘পুশব্যাক’: চরম সংকটে শত শত মুসলিম পরিবার
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সড়কে আলু ছিটিয়ে অবরোধ চাষিদের
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)