জন্ম থেকেই জামাতের ভূমিকা বিতর্কিত -হারুনুর রশিদ
, ২৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ রবি’, ১৩৯৩ শামসী সন , ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৭ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সৃষ্টি থেকেই জামাতের কর্মকা- নিয়ে অনেক বিতর্ক রয়েছে। এমনকি তারা আগামীতেও জনবিচ্ছিন্ন হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। সম্প্রতি একটি টক শোতে হাজির হয়ে এসব কথা বলেন তিনি।
জামাতের বিতর্কিত ইতিহাস টেনে তিনি বলেন, জামাতের সৃষ্টি থেকেই তাদের কর্মকা- নিয়ে অনেক বিতর্ক আছে।
৪৭-এ তারা পাকিস্তান সৃষ্টির বিপক্ষে ছিলো। অভিন্ন ভারতের পক্ষে ছিলো। পাকিস্তানের স্বাধীন মুসলিম আলাদা জাতিগোষ্ঠীর স্বাধীন দেশ তৈরির পক্ষে ছিলো না। বাংলাদেশ স্বাধীনতার সময় বিশেষ করে আমি বলবো যে শেখ মুজিব বা আওয়ামী লীগ ৭০-এর নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর পাকিস্তানিরা তাদের ক্ষমতা হস্তান্তর করলো না।
একপর্যায়ে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের নিরীহ নিরপরাধ বাঙালি জনগোষ্ঠীর ওপর নির্বিচারে গণহত্যা চালালো এবং সে সময় জাতি প্রস্তুতও ছিলো না। সে অবস্থায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিলেন জিয়াউর রহমান। যুদ্ধ শুরু হলো। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই পর্যন্ত গেলো চোরাগোপ্তা হামলা, গেরিলা হামলা কিছু কিছু হলো।
সেই সময় জামাত সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। পাকিস্তানের সহযোগীদের দায়িত্ব পালন করেছে। তারা গণহত্যা চালিয়েছে। মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে। বাড়িঘর লুটপাট করেছে। আগুন লাগিয়েছে। এটা সত্য। ’
মুক্তিযুদ্ধের পর রাজনীতি করার সুযোগ পেয়েও একের পর এক ভোলবদল করেছে জামায়াত, এমনটা উল্লেখ করে হারুনুর রশিদ বলেন, জামাত নিষিদ্ধ ছিলো। শেখ মুজিব সপরিবারে মারা যাওয়ার পর জিয়াউর রহমান ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় এলেন। ক্ষমতায় আসার পর তাকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে এবং সেখানে তিনি আসার পর সব রাজনৈতিক দল উন্মুক্ত করে দিয়েছেন। আওয়ামী লীগ যেমন নতুন নিবন্ধন পেয়েছে, জামাতও নিবন্ধন পেয়েছে। রাজনীতির একটা মাঠ হয়েছে। ’৮৬ সালে এরশাদবিরোধী আন্দোলনে আমরা সব দল একমত। শেখ হাসিনা চিটাগং গিয়ে বললো যে যারা এ সরকারের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। জামাত বললো, যারাই এ সরকারের অধীন নির্বাচনে যাবে তারা জাতীয় মুনাফিক। আর বিএনপি মূলত নির্বাচনে যাবেই না। সেখানে পরের দিন এরশাদের অধীনে জামায়াত এবং শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করলো। তারপর আপনি দেখেন ’৯০ সালে তো আমরা আন্দোলন করলাম আবার একসাথে। যুগপৎ আন্দোলন করে এরশাদকে বিদায় করলাম। তারপর বিএনপি ক্ষমতায় এলো। তিন বছর গেলো না আবার ওই এরশাদ, হাসিনা এবং জামাত একসাথে আন্দোলন করলো। এই মুহূর্তে দরকার তত্ত¦াবধায়ক সরকার। ১৭২ দিন হরতাল করেছে, জ্বালাও-পোড়াওয়ের শেষ নাই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুরআন শরীফের আয়াত শরীফ বিষয়ে সংসদে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস -৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাড়ে ৭ লাখ যুবকের প্রশিক্ষণসহ ২০ প্রস্তাব অনুমোদন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাশর্^বর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না -ত্রাণমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি-সিসিটি ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধের দাবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মতি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১১৫ দিন পর হরমুজ প্রণালি পেরোল ‘এমভি বাংলার জয়যাত্রা’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুরে এক কারখানা বন্ধ হয়ে বেকার ১৮০০ শ্রমিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












