বঙ্গবাজার-নিউমার্কেট ভুগছে ক্রেতা সংকটে
, ২৭ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৯ এপ্রিল, ২০২৩ খ্রি:, ৬ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকা-ে ভস্মীভূত হয়ে যায় প্রায় পাঁচটি মার্কেটের দোকান-পাট। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য চৌকি পেতে পণ্য বিক্রির ব্যবস্থা করে দেয় দক্ষিণ সিটি করপোরেশন। কিন্তু ঈদের আগে ক্রেতা সংকটে এসব দোকান-পাট।
অস্থায়ীভাবে ব্যবসায়ীদের পুনর্বাসনের এ ব্যবস্থা করা হয়। সিটি করপোরেশন পুড়ে যাওয়া বঙ্গবাজার কমপ্লেক্স ভবনের ধ্বংসাবশেষ সরিয়ে বালু ও ইট বসানো হয়। শামিয়ানা টাঙানোর ব্যবস্থা করা হয়নি। ব্যবসায়ীরা নিজেরাই নিজেদের মতো ব্যবস্থা করে নিয়েছেন।
প্রচ- রোদ আর ক্রেতা সংকটে অস্থায়ীভাবে বসানো এসব দোকানের প্রায় অর্ধেক চৌকি ফাঁকা পড়ে আছে। ব্যবসায়ীরা বলছেন, বেচাকেনা একদমই নেই, এ কারণে অনেকেই আসছেন না।
সরেজমিনে দেখা গেছে, মার্কেটের অনেক চৌকি ফাঁকা রয়েছে যেখানে ব্যবসায়ীদের বসার কথা ছিল। কেউ কেউ তীব্র রোদের হাত থেকে বাঁচতে বড় ছাতা টাঙিয়ে মাল নিয়ে বসে আছেন। কেউ কেউ ফ্লাইওভার বা এনেক্স টাওয়ারের ছায়াযুক্ত স্থানে বসেছেন অস্থায়ীভাবে।
কথা হয় পুড়ে যাওয়া গুলিস্তান মার্কেটের রুমি-সুমি গার্মেন্টসের মালিক মেহেদি হাসানের সঙ্গে। তিনি বলেন, ‘অস্থায়ীভাবে বসানো হলেও বেচা-বিক্রি নেই। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে শূন্যহাতে ঘরে ফিরছেন। এ কারণে অনেকেই অস্থায়ী এসব দোকানে বসছেন না। আবার রোদের তীব্রতা থাকার কারণেও ক্রেতা আসছে না। ঈদের পর স্থায়ীভাবে বসানো হবে এমন আশ্বাস দেওয়া হয়েছে। তখন হয়তো আবারও বিক্রি জমে উঠবে।’
কথা হয় ফরিদ হোসেন ভূইয়ার সঙ্গে। তিনি আগুনে পুড়ে যাওয়া ভূইয়া গার্মেন্টসের মালিক। তিনি বলেন, ‘গত পরশু দিনের বেলা বসে থেকেও ক্রেতার দেখা পায়নি। সোমবার (১৭ এপ্রিল) দিনের বেলায় গরমে বসতে পারিনি। সন্ধ্যা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত বসেছিলাম চৌকিতে। মাত্র হাজার টাকার মাল বিক্রি হয়েছে। ক্রেতা নাই, বিক্রি নাই ঈদে চলতেই কষ্ট হবে।’
স্বল্প পরিসরে খুলেছে নিউ সুপার মার্কেট, নেই ক্রেতা:
স্বল্প পরিসরে খুলে দেওয়া হয়েছে ঢাকা নিউ সুপার মার্কেট। তবে আশানুরূপ বিক্রি শুরু হয়নি। আগুন লাগার কারণে পুরো মার্কেটে এখনো বিদ্যুৎ নেই। আবার দোকানগুলোও গুছিয়ে উঠতে পারেনি।
গত শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে রাজধানীর নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকা- ঘটে। আগুন লাগার তিনদিন পর, গত সোমবার আংশিকভাবে মার্কেটটির নিচতলার কিছু দোকান খুলে দেওয়া হয়।
মার্কেট খুলে দেওয়া হলেও ক্রেতার দেখা নেই মার্কেটটিতে। প্রচ- গরম ও বিদ্যুৎ না থাকায় ক্রেতারা আসছেন না বলে বিক্রেতারা জানিয়েছেন।
নিউ সুপার মার্কেটের নিচতলায় বিক্রয়কর্মী শিহাব বলেন, আগুনে আমাদের পণ্যের কোনো ক্ষতি হয়নি। কিন্তু ৪ দিনের বিক্রি বন্ধ থাকায় আর্থিক ক্ষতি হয়েছে।
তিনি বলেন, আমাদের শেষ ১০ দিনে বিক্রি হয়। গতকালও কারেন্ট নাই, কাস্টমার নাই। তাই দোকান বিকেলে বন্ধ করছি। আজকে সামান্য বিক্রি হচ্ছে।
নিউমার্কেটের বাইরের দোকান জান্নাত ব্যাগ হাউজের বিক্রয়কর্মী ইব্রাহীম হোসেন জানান, বিক্রি করে দোকান চালানোর খরচও উঠছে না।
তিনি বলেন, দোকানে প্রতিদিন খরচ হয় সাড়ে ৪ হাজার টাকার উপরে। অথচ ২ হাজার টাকার মতো বিক্রি করতে পারছি। আমাদের দোকান নিউ সুপার মার্কেটে হলেও, বাইরে হওয়ায় শুধু আগুন লাগার দিন বন্ধ ছিল। ঈদের শেষ ১০ দিনে দৈনিক ১৫-২০ হাজার টাকা সেল হওয়ার কথা। কিন্তু আগুন আতঙ্কে ক্রেতারা আসছেন না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঐতিহাসিক শতবর্ষী মসজিদ ভেঙে ফেলতে অভিযান
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অনলাইনে দ্বীন ইসলাম নিয়ে কটূক্তি, বিক্ষোভে পুলিশ হেফাজতে কৃপেশ রায়
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আলু বীজের দাম কম, তবু ক্ষতি এড়াতে সরিষা চাষে কৃষকরা
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিরাপদ খাদ্য পাওয়াই বড় চ্যালেঞ্জ
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঘিরে সমালোচনা, যা বলছে পুলিশ সদর দপ্তর
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতের দিল্লিতে সংসদ ভবন সংলগ্ন চত্বরে আগুন
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাবাকে পিটিয়ে হত্যা করে পলাতক কুলাঙ্গার ছেলে
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসিক-জনতা-অগ্রণী ব্যাংকের এমডি পদে তিন কর্মকর্তাকে মনোনয়ন
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চুরিতে বাধা দেয়ায় নৈশপ্রহরী টিটুকে হত্যা, মাদকসেবী রিজন গ্রেপ্তার
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৩০টি মামলা, রেকর্ডসংখ্যক ডাম্পিং ও রেকার
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বোয়েলোর তাণ্ডবে যুক্তরাজ্যে বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর, আরও দুর্যোগের শঙ্কা
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












