বঙ্গবন্ধু সবচেয়ে ঘৃণা করতেন দুর্নীতিবাজদের -মির্জা আজম
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, বঙ্গবন্ধু সবচেয়ে ঘৃণা করতেন দুর্নীতিবাজদের। দুর্নীতিবাজদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সারাজীবন জিহাদ করেছেন।
যারা ঘুষ খায়, চাঁদাবাজি করে তারাই দূর্নীতিবাজ।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর ধোলাইখালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আযম বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সারাবাংলার মানুষ দেশকে স্বাধীন করেছিলেন। তারপর স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উন্নত করে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে উন্নয়নশীল দেশ থেকে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।