বগুড়ায় বিমানঘাঁটি ও আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের ঘোষণা
, ০৭ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। একই সঙ্গে দক্ষ পাইলট তৈরির জন্য এখানে একটি ফ্লাইং একাডেমি ও একটি পূর্ণাঙ্গ আধুনিক বিমানঘাঁটি স্থাপন করা হবে। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বগুড়া বিমানবন্দর এলাকা পরিদর্শন শেষে আন্তর্জাতিক বিমানবন্দরে বাণিজ্যিক বিমানসেবা চালুর সম্ভাব্যতা যাচাইয়ে একটি প্রতিনিধিদলের সদস্যরা এ কথা বলেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। বলেন, ‘কিছুদিন আগে প্রধানমন্ত্রী বগুড়া সফরের সময় ঘোষণা দিয়েছেন, বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে। প্রধানমন্ত্রীর নির্দেশেই আজ এখানে আসা। বগুড়াবাসী অনেক ভাগ্যবান, বগুড়ায় হচ্ছে উত্তরাঞ্চলের প্রথম আন্তর্জাতিক মানের বিমানবন্দর। আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হবে ফ্লাইং একাডেমি। কারণ, আমাদের অনেক দক্ষ পাইলট দরকার। আমরা উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে দক্ষ পাইলট তৈরি করব। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, আমরা যেন দ্রুত বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের কাজ শেষ করতে পারি, সেই দোয়া করবেন।’
প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী, আমরা খুবই তাড়াতাড়ি বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর চালু করতে চাই। আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি এখানে আধুনিক বিমানঘাঁটি ও ফ্লাইং একাডেমি চালু হবে।’
এ বিষয়ে সাংবাদিকদের বিফ্রিংকালে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আলতাফুন্নেছা খেলার মাঠের জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, কার্গো সুবিধাসহ বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর দ্রুত সময়ের মধ্যে চালু হবে। এ ঘোষণার পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি অনুশাসন জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক কাজ শুরু করেছে। বর্তমানে বগুড়ায় যে বিমানবন্দর আছে, সেই জায়গায় বিমানবাহিনী ট্রেনিং স্কুল হিসেবে ব্যবহার করছে। বিমানবাহিনীর প্রধান ইতিমধ্যে সেখানে উত্তরাঞ্চলের প্রথম অত্যাধুনিক বিমানঘাঁটি স্থাপনের ঘোষণা দিয়েছেন। এ ছাড়া এখানে পাইলট তৈরির জন্য ফ্লাইং একাডেমি চালু হবে। এই একাডেমিতে বিমানবাহিনীর পাইলট তৈরির পাশাপাশি বেসরকারি পাইলট তৈরিতেও কাজে লাগবে।’
মীর শাহে আলম জানান, বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর চালুর জন্য নতুন করে ১০ হাজার ৫০০ বর্গফুটের রানওয়ে দরকার। এই রানওয়ে সম্প্রসারণের জন্য আজ সিদ্ধান্ত হয়েছে। এখানে আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে যাত্রীসেবার পাশাপাশি কার্গো বিমানে এ এলাকার কৃষকের উৎপাদিত কৃষিপণ্য এবং বগুড়া অঞ্চলের কৃষি যন্ত্রাংশ ও হালকা প্রকৌশল শিল্পপণ্য বিদেশে রপ্তানি করা সহজ হবে। আন্তর্জাতিক বিমানবন্দর, কার্গো সুবিধা, প্রশিক্ষণ একাডেমি ও আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলে বগুড়াসহ সমগ্র উত্তরাঞ্চলের অর্থনীতি, বিনিয়োগ ও কর্মসংস্থানে ব্যাপক পরিবর্তন আসবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারী বেশিরভাগই শিশু-কিশোর: ‘ফাঁসবেন’ অভিভাবকরা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর -প্রধানমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্তানদের বিরুদ্ধে অভিযোগ, থানায় শতবর্ষী বৃদ্ধ
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পশ্চিমবঙ্গের ৬৫০ বছরের আদিনা মসজিদকে ‘মন্দির’ দাবি
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরির একটি পদের জন্য পাঁচ-ছয় লাখ আবেদন আসছে -ফখরুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন শুল্কারোপের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির কথিত ‘লাভ’ নিয়ে প্রশ্ন তুলছেন অর্থনীতিবিদরা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেসরকারি বিদ্যালয়গুলো নীতিমালার মধ্যে নিয়ে আসা হবে: ববি হাজ্জাজ
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা কোনো অনুসন্ধান নয়: বাংলাদেশ ব্যাংক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজবাড়ীতে ট্রেন-বাস-মাহেন্দ্র-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ৩
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কুড়িগ্রামে এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কেতরাংগা সীমান্তে ৪ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












