সামাজিকমাধ্যমের ৬০-৭০ শতাংশ ট্র্যাফিক আসে বট থেকে
, ০৭ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
দেশের অনলাইন সোশ্যাল ট্র্যাফিকের ৬০ থেকে ৭০ শতাংশই বট বা কৃত্রিম বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
গত বুধবার রাজধানীর গুলশানে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
দেশের সাইবার নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে রেহান আসিফ আসাদ বলেন, উন্মুক্ত ও ব্যক্তিগত, দুই ধরনের তথ্য সুরক্ষায় বাংলাদেশের এখনও অনেক পথ পাড়ি দিতে হবে।
তিনি সামগ্রিক ব্যবস্থার গুরুতর দুর্বলতার কথা তুলে ধরে বলেন, সরকারি ও বেসরকারি খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সিস্টেম অ্যাডমিনরা এখনো ইউজারনেম হিসেবে ‘অ্যাডমিন’ ও পাসওয়ার্ড হিসেবে ‘১২৩’ ব্যবহার করেন। বর্তমান বিশে^ ধরনের দুর্বল নিরাপত্তা বড় ধরনের অবহেলা এবং এটাকে অপরাধের মতোই ধরা উচিত।
আইনি কাঠামো প্রসঙ্গে রেহান আসিফ বলেন, ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনে সরকার এখন ফৌজদারি মামলার পরিবর্তে ক্ষতিপূরণ বা দেওয়ানি দায়বদ্ধতার দিকে বেশি গুরুত্ব দিচ্ছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী জানান, বিভিন্ন সরকারি সংস্থা যেমন সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কনটেন্ট অপসারণের অনুরোধ পায় বিটিআরসি।
‘গত বছর বিটিআরসি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মের প্রায় ২৭ হাজার পোস্ট বা লিংক অপসারণের অনুরোধ পায়। এর মধ্যে ৬৩ শতাংশ অর্থাৎ প্রায় ১৭ হাজার অপসারণ করা হয়েছে,’ বলেন তিনি।
বিটিআরসি চেয়ারম্যান বলেন, ‘আত্মহত্যা ও শিশু নির্যাতনসংক্রান্ত কনটেন্ট অপসারণের হার যথাক্রমে ১০০ ও ৯৮ শতাংশ হলেও ভুয়া তথ্য, বিভ্রান্তিকর তথ্য ও গুজবসংক্রান্ত কনটেন্ট অপসারণের হার ছিল মাত্র ৫৬ শতাংশ।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)