রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
চরম ইসলামবিদ্বেষী রাখালের জারিজুরি ফাঁস!

-বই ছাপানোর কাগজ থেকেই ৪০০ কোটি টাকার দুর্নীতি

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, রাত ১:২১ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:৩২

নিজস্ব প্রতিবেদক:
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের শান মুবারকে চরম কটূক্তিকারী ইসলামবিদ্বেষী রাখাল রাহাকে অনেকদিন ধরেই গ্রেফতার করতে ও তাকে বিচারের মুখোমুখি করতে দাবি জানিয়ে আসছেন দেশের দ্বীনদার মুসলমানগণ। কিন্তু অজানা কারণে তাকে নিয়ে কোন পদক্ষেপ নেয়নি প্রশাসন।
গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পাঠ্যবই সংশোধন ও পরিমার্জনে গঠিত হয় কমিটি। সেই কমিটির অন্যতম সমন্বয়ক হিসেবে নিয়োগ পায় এই ইসলামবিদ্বেষী রাখাল। মূলত তার নাম ছিলো সাজ্জাদুর রহমান।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের সংশোধন ও পরিমার্জন করার জন্য এই বিতর্কিত লোকটাকে নিয়োগ দেয় সদ্যবিদায়ী শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। ‘সরাসরি তার ছাত্র ছিলো’ এমন দাবি করে নিয়োগের পর এনসিটিবিতে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এই ছদ্মবেশী রাখাল। জন্ম দেয় বিতর্কিত নানা কর্মকা-ের। নতুন বছরের পাঠ্যবইয়ে ইসলামবিরোধী লেখা অন্তর্ভুক্তিকরণ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে ‘আদিবাসী’ হিসেবে উপস্থাপন করা, জাতীয় পতাকাকে বইয়ের পেছনের পৃষ্ঠায় নিয়ে যাওয়া বেশ কিছু অপকর্মে জড়িত ছিলো সে।
সর্বশেষ দ্বীন ইসলাম নিয়ে কটূক্তি করার অভিযোগে তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। আদালত বিষয়টি তদন্তের জন্য সিআইডি’কে নির্দেশ দিয়েছে। মামলা ও শিক্ষা উপদেষ্টার পদ রদবদল হওয়ায় অবশেষে মুঠোফোন বন্ধ করে আত্মগোপনে চলে যায় এই মুখোশধারী রাখাল।
এদিকে বিশেষ সূত্রের খবরে বলা হচ্ছে, সে দেশ ছেড়ে পালিয়েছে। পশ্চিমা একটি দেশে রাজনৈতিক আশ্রয় পাওয়ার জন্য ইসলাম নিয়ে কটূক্তি ছড়িয়েছে।
এনসিটিবি সূত্রে জানা গেছে, বিষয়ভিত্তিক বইয়ের জন্য বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ থাকলেও রাখালের একা হাতেই বইগুলোর সংশোধন ও পরিমার্জন হয়।
এনসিটিবি সূত্র বলছে, বই পরিমার্জন করতে সর্বোচ্চ দুই মাসের মতো সময়ের প্রয়োজন হয়। কিন্তু এই ইসলামবিদ্বেষী রাখাল অন্য কাউকে এ কাজের সঙ্গে সম্পৃক্ত না করে একাই সব কাজ করতো। ফলে এক থেকে দেড় মাস দেরি করে বইয়ের টেন্ডার দিতে হয়।
৪০০ কোটি টাকার কাগজের ব্যবসায় রাখাল রাহার হাত:
চলতি বছর পাঠ্যবই ছাপায় কাগজের বাজারদরের চেয়ে টনপ্রতি ১৫ থেকে ২৫ হাজার টাকা বেশি দিতে হয়েছে মুদ্রণপ্রতিষ্ঠানগুলোকে। নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে কাগজ না কিনলে বই ছাপার ছাড়পত্র মিলত না। কোন প্রতিষ্ঠান থেকে কাগজ কিনতে হবে তা নির্ধারণ করে দিত এনসিটিবি। যা এর আগে কখনও হয়নি। অভিযোগ আছে, এর নেপথ্যে ছিলো এনসিটিবির সচিব, একজন সদস্য ও এই ইসলামবিদ্বেষী রাখাল। তাদের পেছনে থেকে কাজ করেছে তানভীর নামের এক বিতর্কিত এক ছাত্র-সমন্বয়ক।
এনসিটিবি জানায়, ৪০ কোটি ১৫ লাখের বেশি বই ছাপাতে এক লাখ টনের বেশি কাগজের প্রয়োজন হয়েছে। এবার শুরু থেকে রাখাল চক্রের নজর ছিল এ কাগজের প্রতি। আগের বছরগুলোতে মুদ্রণপ্রতিষ্ঠানগুলো পছন্দের পেপার মিল থেকে কাগজ কিনতে পারত। কিন্তু এবার রাখাল-গংদের নির্দিষ্ট পেপার মিলের বাইরে থেকে কাগজ কিনলে মিলত না ছাড়পত্র। ফলে বাধ্য হয়ে সেসব প্রতিষ্ঠান থেকে কাগজ কিনতে হয়েছে। এতে বাজারের চেয়ে কখনও ২০ হাজার, আবার কখনও কৃত্রিম সংকট তৈরি করে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা বেশি দিয়ে কাগজ কিনতে হয়েছে মুদ্রণ প্রতিষ্ঠানগুলোকে। এই বাড়তি টাকা প্রবেশ করেছে রাখাল-গংদের পকেটে। এভাবে শুধু কাগজ থেকে ৪০০ কোটি টাকার বেশি কমিশন খেয়েছেন তারা- অভিযোগ মুদ্রণপ্রতিষ্ঠানগুলোর।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ৩ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ৩ ঘণ্টা আগে