ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ: সর্বস্ব খোয়াচ্ছে তরুণ-তরুণীরা
ঘরে বসে মোটা অঙ্কের টাকা আয়ের লোভ দেখিয়ে ফ্রিল্যান্সিংয়ের নামে তরুণ-তরুণীদের অর্থকড়ি হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ প্রতারকচক্র। লাভের টোপে পড়ে সর্বস্ব হারাচ্ছে তারা। তবে লোকলজ্জা এবং বাড়তি ঝামেলার ভয়ে আইনি প্রতিকার চাইতে যান না অনেকেই।
অনুসন্ধানে জানা গেছে, সংঘবদ্ধ প্রতারক চক্র ফেসবুক, ইউটিউবসহ সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অর্থ আয়ের লোভনীয় অফার দেয়। এসব বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে যোগাযোগ করেন তরুণ-তরুণীরা। এরপর প্রতারকচক্র প্রথমে তাদের কাজের বিনিময়ে কিছু অর্থ পেমেন্টও করে। একপর্যায়ে বিশ্বস্ততা অর্জন করে তারা তরুণ-তরুণীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে যোগাযোগ বন্ধ করে দেয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাইবার স্পেসে এ ধরনের অসংখ্য চক্র ওঁৎপেতে রয়েছে। তারা অভিনব কৌশল অবলম্বন করে তরুণ-তরুণীদের কাছ থেকে অর্থকড়ি হাতিয়ে নিচ্ছে।
এটিইউর পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে অগ্রগতির ধারায় বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছে। চতুর্থ শিল্প বিপ্লবের মূলমন্ত্র মূলত প্রযুক্তির উৎকর্ষ সাধন। প্রযুক্তির অগ্রগতি মানব জীবনের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। তবে প্রযুক্তির এই জ্ঞানকে অমূলক ব্যবহার করে অনলাইনভিত্তিক নানা রকম অপরাধ (সাইবার ক্রাইম) সংঘটন করছে সংঘবদ্ধ চক্র। এরই একটি অংশ হলো অনলাইনভিত্তিক ফ্রিল্যান্সিংয়ের নামে লোভনীয় প্রলোভন দেখিয়ে প্রতারণা। এ ধরনের প্রতারকদের খপ্পর থেকে বাঁচতে তরুণ সমাজকে সচেতনতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।