ফ্যাসিবাদের বিচারকদেরও বিচার হতে হবে -রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ফ্যাসিবাদের বিচারকদের বিচার নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, ফ্যাসিবাদের বিচারক তাদেরও বিচার হতে হবে। শেখ হাসিনার আমলে যারা ফ্যাসিবাদকে প্রলম্বিত করেছেন তাদের কেন বিচার হবে না?
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) প্রেসক্লাবে ‘ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি, মুক্তি কত দূর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি মন্তব্য করেন, এই বাংলাদেশ একটা স্থিতিশীল শাসনতান্ত্রিক পদ্ধতিতে চলছে না অনেকদিন ধরে। কখনো ডিক্টেটর, আবার তার বিবর্তন হয়ে ক্রমাগতভাবে ফ্যাসিস্ট হয়ে এই কাজগুলি করেছে। দ্রুত এটা নিরসন করা দরকার। যারা এই ফ্যাসিজমকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে আদালত।
তিনি প্রশ্ন করেন, ফ্যাসিবাদের বিচারক তাদেরও বিচার হতে হবে। শেখ হাসিনার আমলে যারা ফ্যাসিবাদকে প্রলম্বিত করেছেন, তাদের কেন বিচার হবে না?
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।