ফের বেপরোয়া ছিনতাইকারীরা, অভিযানেও হচ্ছে না দমন
, ০৪ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৩, মে, ২০২৪ খ্রি:, ৩০ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
রাজধানীতে এখন ছিনতাইকারীরা যাত্রীবেশে রিকশা ও ব্যাটারিচালিত রিকশাও ছিনিয়ে নিচ্ছে। গত ৮ এপ্রিল রাত ৯টার দিকে আপ-ডাউন যাতায়াতের কথা বলে চালক শাহ আলম মিয়ার রিকশা ভাড়া করে দুই ব্যক্তি। পরে মাঝপথে কৌশলে তার রিকশাটি ছিনতাই করে নিয়ে যায়।
ছিনতাইকারীদের উৎপাত কমবেশি সারা বছরই ঘটছে। তবে দুই ঈদের সময় রাজধানীতে বেপরোয়া হয়ে ওঠে ছিনতাইকারীরা।
গত বছর ঢাকা মহানগরকে ছিনতাইমুক্ত করতে এবং নগরবাসীর নিরাপত্তা ও চলাচল নির্বিঘ্ন করতে টাস্কফোর্স গঠন করে ডিএমপি। ১৯ সদস্যবিশিষ্ট এই টাস্কফোর্স রাজধানীতে ছিনতাইকারীদের বিভিন্ন হটস্পট শনাক্ত করে। ছিনতাই দমনে চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় অভিযান। গ্রেফতার করা হয় শত শত ছিনতাইকারীকে। তবু উৎপাত কমছে না তাদের।
আর কদিন পরই জমে উঠবে কোরবানির পশুর হাট। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এবার ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে ব্যবসায়ীরা যাতে গরুর হাটে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন, পশু কেনাবেচা করতে পারেন, এ জন্য সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম বলেন, অপরাধীদের ধরতে পুলিশ সব সময় তৎপর রয়েছে। ছিনতাই নিয়ে কোনও অভিযোগ এলে সেগুলোর দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এত অভিযানের পরও কেন ছিনতাকারীদের দমন করা যাচ্ছে না, জানতে চাইলে তিনি বলেন, দমন হচ্ছে না, সেটা বলা যাবে না। তবে পুরোপুরি দমন হচ্ছে না। অপরাধীদের ধরতে আমাদের চেষ্টার কোনও কমতি নেই। কোরবানি ঈদে গরুর হাটে নিরাপত্তা নিয়ে মিটিং করা হচ্ছে। রিকশাচালকতের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, অচেনা যাত্রীদের কাছ থেকে কিছু না খাওয়া ভালো। খেলেই আপনাদের গাড়ি লুট হওয়ার আশঙ্কা থাকে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, ছিনতাইয়ের সুনির্দিষ্ট কোনও অভিযোগ ওই এলাকার ব্যাটালিয়নের কাছে করলে তারা ব্যবস্থা নেবেন। এ ছাড়া অন্যান্যবারের মতো এবারও কোরবানির পশুর হাটে নিরাপত্তাব্যবস্থা থাকবে। প্রতিটি হাটে আমাদের সাপোর্ট সেন্টার থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)