ফেরি থেকে ট্রাকসহ পাঁচ যানবাহন নদীতে, তিন লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ সংবাদাদতা:
ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যানবাহন পানিতে পড়ে যাওয়ার ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে ধলেশ্বরীর মাঝ নদীতে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়দের ভাষ্য- নারায়ণগঞ্জের নরসিংহপুর এলাকা থেকে যাত্রী ও যানবাহন নিয়ে ফেরিটি ছেড়ে আসে। মাঝনদীতে পৌঁছানোর পর হঠাৎ করে ফেরিতে থাকা একটি ট্রাক চালু হয়ে যায়। এ সময় ট্রাকটি সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়িসহ পানিতে পড়ে যায়।
বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রকিবুজ্জামান জানান, বক্তাবলীর পূর্বপাশের ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ফেরিটি ছেড়ে আসে। মাঝনদীতে হঠাৎ করে ট্রাকটি চালু হয়ে গেলে পাঁচটি যানবাহন পানিতে পড়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকচালক সাঁতরে তীরে উঠতে পারলেও অন্যরা নিখোঁজ হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।