ফেনসিডিল-নগদ টাকাসহ জুলাই যোদ্ধা সেলিম আটক
ঠাকুরগাঁও সংবাদদাতা:
ঠাকুরগাঁও সদর উপজেলায় যৌথবাহিনীর অভিযানে ২১ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৪২ হাজার নগদ টাকাসহ তালিকাভুক্ত জুলাই যোদ্ধা সেলিম রেজা (২৫) আটক হয়েছে।
গত সোমবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে শিবগঞ্জ জামালপুর ইউনিয়নের মহেশপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
সদর থানার ওসি সরোয়ারে আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। আটক মহেশপুর গ্রামের খুরশেদ আলীর ছেলে।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন মাদক কারবারি কীভাবে তালিকাভুক্ত জুলাই যোদ্ধা হতে পারে। বিষয়টির সঙ্গে আরো কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা দরকার।
ওসি সরোয়ারে আলম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে ফেনসিডিল ও টাকা উদ্ধার করা হয় এবং সেলিমকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।