স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে
, ৩০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৭ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে অপহরণ, হত্যাচেষ্টা, জিম্মি করে নির্যাতন ও অর্থ লুটপাটের অভিযোগের সুষ্ঠু তদন্ত, তার নিরাপত্তা নিশ্চিত এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিকরা। তারা বলেছেন, স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কণ্ঠরোধের অপচেষ্টা বন্ধ করতে হবে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সচেতন সাংবাদিক ইউনিটি আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানান বক্তারা। এ সময় তারা সাংবাদিক কামরুজ্জামান বাবলুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনারও দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সাংবাদিক কামরুজ্জামান বাবলুর ঘটনায় ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের (এফবিজেও) মহাসচিব ও দৈনিক স্বদেশ বিচিত্রার প্রধান বার্তা সম্পাদক শামছুল আলম বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগ স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনতে হবে।
বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) নির্বাহী সদস্য আবু হানিফ বলেন, ৫ আগস্টের পর গুম, খুন ও অপহরণ চিরতরে নির্মূলের প্রত্যাশা তৈরি হয়েছিল। এরপরও একজন জ্যেষ্ঠ সাংবাদিকের গুম ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ জাতির জন্য লজ্জাজনক। সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন ও কণ্ঠরোধের অপচেষ্টা বন্ধ করতে হবে। কামরুজ্জামান বাবলুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর পোস্তগোলা ওভারব্রিজের নিচে তথ্য দেওয়ার কথা বলে ডেকে নিয়ে অস্ত্রের মুখে কামরুজ্জামান বাবলুকে অপহরণ করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় ঢাকার সিএমএম আদালতে মামলা করেছেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রশ্ন ফাঁসের ঘটনায় লাখ লাখ তরুণের স্বপ্ন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেছে
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বই বাড়ছে শ্রেণি বাড়ছে, শেখার ঘাটতি কাটছে না
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দক্ষিণ এশিয়াকে ফ্যাসিবাদমুক্ত করতে হবে -ভারতের আন্দোলনে নাহিদের সংহতি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উপজাতি সন্ত্রাসী গোষ্ঠীর চাঁদা দাবির মুখে বান্দরবানে বাস চলাচল বন্ধ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জুলাইয়ের নাম ব্যবহার করে মব করাচ্ছে জামাত-শিবির -নুর
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রিয়াদ বিমানবন্দর বন্ধ, ঢাকায় ভোগান্তিতে ৩ হাজার যাত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আসামি ছাড়াতে বিএনপি নেতার নেতৃত্বে থানায় ‘মব’ সৃষ্টির অভিযোগ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তরুণদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র নয়াদিল্লি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরানো হচ্ছে সচিবালয়
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যাত্রী ও বিমান সংস্থাদের সৌদি বিমানবন্দর ব্যবহার না করতে সতর্কবার্তা জারি হুতিদের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা টিকিটে ট্রেনযাত্রা, পরে চিরকুটসহ ৩০ টাকা ফেরত দিলেন যাত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)