বই বাড়ছে শ্রেণি বাড়ছে, শেখার ঘাটতি কাটছে না
, ৩০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৭ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছর প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের ২০২৫ সালের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) অনুযায়ী, দেশের ৭ থেকে ১৪ বছর বয়সী শিশুদের মাত্র ৫০.২ শতাংশের মৌলিক পড়ার দক্ষতা রয়েছে। মৌলিক গণিতের দক্ষতা রয়েছে ৩৯.২ শতাংশের।
শুধু পড়তে পারা নয়, পড়া বুঝে নিজের ভাষায় বলতে পারা, তথ্য মনে রাখা এবং সেখান থেকে অর্থ বের করার ক্ষেত্রেও অনেক শিশু পিছিয়ে। প্রতিবেদনে আরও দেখা যায়, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির কাছাকাছি বয়সী শিশুদের মধ্যে মাত্র ২৪.৪ শতাংশ সব মৌলিক পড়ার দক্ষতা অর্জন করেছে। গল্পের অন্তত ৯০ শতাংশ শব্দ সঠিকভাবে পড়তে পারে ৩২ শতাংশ শিশু। গল্প থেকে সরাসরি তথ্যভিত্তিক প্রশ্নের উত্তর দিতে পারে ২৭ শতাংশ এবং অনুমাননির্ভর প্রশ্নের উত্তর দিতে পারে ২৬ শতাংশ। এ বয়সী শিশুদের মধ্যে মৌলিক গণিতের দক্ষতা রয়েছে মাত্র ১৮.২ শতাংশের।
জাতীয় জরিপটির এই তথ্য দেখা গেছে, শিশুদের একটি বড় অংশ বয়স অনুযায়ী প্রয়োজনীয় পড়া ও গণিতের দক্ষতা অর্জন করতে পারছে না। শ্রেণি অনুযায়ী পাঠ্যবিষয় শেখার জন্য যে মৌলিক দক্ষতা প্রয়োজন, তা অর্জনে পিছিয়ে থাকা শিশুদের পরবর্তী শ্রেণির পাঠ আয়ত্ত করাও কঠিন হতে পারে।
দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৫৬৯টি। এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকের অনুমোদিত পদ ৩ লাখ ৮৩ হাজার। এর মধ্যে ৪০ হাজারের বেশি পদ শূন্য। অর্থাৎ, অনুমোদিত সহকারী শিক্ষক পদের ১০ শতাংশের বেশি খালি রয়েছে
খোঁজ নিয়ে দেখা গেছে, এ পরিস্থিতির পেছনে শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষকের অভাব, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী মনোযোগ দিতে না পারা, অনিয়মিত উপস্থিতি এবং বাড়িতে পড়াশোনায় সহায়তার সীমাবদ্ধতাসহ একাধিক কারণ রয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের বাইরেও শেখার সুযোগে বৈষম্য রয়েছে। এর মধ্যে শিক্ষকসংকট বিশেষ করে গ্রাম, মফস্বল ও দুর্গম এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদানকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। অনেক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকার পাশাপাশি প্রয়োজনের তুলনায় সহকারী শিক্ষকের সংখ্যাও কম।
শিক্ষা গবেষকদের মতে, প্রাথমিক স্তরে পড়া বুঝতে, নিজের ভাষায় বক্তব্য প্রকাশ করতে কিংবা মৌলিক অঙ্ক করতে সমস্যা হলে পরবর্তী শ্রেণির পাঠ আয়ত্ত করা কঠিন হয়ে পড়ে। কারণ, মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, গণিত ও ভাষার জটিল বিষয় বুঝতে আগের শ্রেণিগুলোতে অর্জিত দক্ষতা প্রয়োজন হয়। ফলে প্রাথমিকের শিখনঘাটতি পূরণ না হলে শিক্ষার্থীদের নতুন পাঠ শেখার পাশাপাশি আগের দুর্বলতাও সামলাতে হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ও শিক্ষা গবেষক ড. এম. ওয়াহিদুজ্জামান বলেন, প্রাথমিক পর্যায়েই অনেক শিক্ষার্থীর শিখনঘাটতি তৈরি হচ্ছে। সেই ঘাটতি নিয়েই তারা একের পর এক শ্রেণি পেরিয়ে পরবর্তী শিক্ষাস্তরে উঠছে। ফলে প্রাথমিকের দুর্বল ভিত্তির প্রভাব তাদের পরবর্তী শিক্ষাজীবনেও থেকে যাচ্ছে।
এর কারণ ব্যাখ্যা করে ড. ওয়াহিদুজ্জামান বলেন, প্রাথমিক শিক্ষা পুরো শিক্ষাব্যবস্থার ভিত্তি হলেও বাংলাদেশে দীর্ঘদিন এ স্তরকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। ফলে অনেক শিক্ষার্থী প্রাথমিকের পড়াশোনা শেষ করেও সাবলীলভাবে বাংলা পড়তে পারে না। পড়া বোঝা, ভাষা ব্যবহার ও মৌলিক গণিতের মতো দক্ষতায় ঘাটতি থাকলে পরবর্তী স্তরে গিয়ে নতুন বিষয় শেখার পাশাপাশি আগের দুর্বলতাও পূরণ করতে হয়। এতে শিক্ষার্থীর শেখার প্রক্রিয়া আরও কঠিন হয়ে পড়ে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রশ্ন ফাঁসের ঘটনায় লাখ লাখ তরুণের স্বপ্ন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেছে
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দক্ষিণ এশিয়াকে ফ্যাসিবাদমুক্ত করতে হবে -ভারতের আন্দোলনে নাহিদের সংহতি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উপজাতি সন্ত্রাসী গোষ্ঠীর চাঁদা দাবির মুখে বান্দরবানে বাস চলাচল বন্ধ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জুলাইয়ের নাম ব্যবহার করে মব করাচ্ছে জামাত-শিবির -নুর
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রিয়াদ বিমানবন্দর বন্ধ, ঢাকায় ভোগান্তিতে ৩ হাজার যাত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আসামি ছাড়াতে বিএনপি নেতার নেতৃত্বে থানায় ‘মব’ সৃষ্টির অভিযোগ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তরুণদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র নয়াদিল্লি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরানো হচ্ছে সচিবালয়
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যাত্রী ও বিমান সংস্থাদের সৌদি বিমানবন্দর ব্যবহার না করতে সতর্কবার্তা জারি হুতিদের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা টিকিটে ট্রেনযাত্রা, পরে চিরকুটসহ ৩০ টাকা ফেরত দিলেন যাত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












