উপজাতি সন্ত্রাসী গোষ্ঠীর চাঁদা দাবির মুখে বান্দরবানে বাস চলাচল বন্ধ
, ৩০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৭ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
পাহাড়ি উপজাতি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীকে চাঁদা না দেয়াকে কেন্দ্র করে নিরাপত্তার আশঙ্কায় বান্দরবান-থানচি সড়কে অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। গত বৃহস্পতিবার থেকে বাস চলাচল বন্ধ রাখায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও পর্যটকরা। জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষকে বাড়তি ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। তবে দ্রুত সমস্যা সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে পুলিশ।
পরিবহন শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা থানচি সড়কে চলাচলকারী বাসমালিকদের কাছে চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না দেওয়ায় বাসমালিকদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। এ পরিস্থিতিতে নিরাপত্তার শঙ্কায় বান্দরবান-থানচি সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন পরিবহন শ্রমিকরা।
এতে একদিকে যেমন স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে, অন্যদিকে থানচিতে বেড়াতে আসা পর্যটকদেরও পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। বিকল্প যানবাহনে গন্তব্যে পৌঁছাতে গিয়ে বাড়তি খরচ ও নানা বিড়ম্বনার মুখে পড়ছেন তারা।
এ বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার জানান, মোবাইল ফোনে চাঁদা চাওয়ার কারণে থানচি সড়কে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা-এমন বিষয়টি আমাদের নজরে এসেছে। যেসব নম্বর থেকে কল করে চাঁদা চাওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে এবং কারা এর সঙ্গে জড়িত তা অনুসন্ধান করা হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান করে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ দেখা যায়নি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রশ্ন ফাঁসের ঘটনায় লাখ লাখ তরুণের স্বপ্ন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেছে
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বই বাড়ছে শ্রেণি বাড়ছে, শেখার ঘাটতি কাটছে না
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দক্ষিণ এশিয়াকে ফ্যাসিবাদমুক্ত করতে হবে -ভারতের আন্দোলনে নাহিদের সংহতি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জুলাইয়ের নাম ব্যবহার করে মব করাচ্ছে জামাত-শিবির -নুর
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রিয়াদ বিমানবন্দর বন্ধ, ঢাকায় ভোগান্তিতে ৩ হাজার যাত্রী
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আসামি ছাড়াতে বিএনপি নেতার নেতৃত্বে থানায় ‘মব’ সৃষ্টির অভিযোগ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তরুণদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র নয়াদিল্লি
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরানো হচ্ছে সচিবালয়
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যাত্রী ও বিমান সংস্থাদের সৌদি বিমানবন্দর ব্যবহার না করতে সতর্কবার্তা জারি হুতিদের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা টিকিটে ট্রেনযাত্রা, পরে চিরকুটসহ ৩০ টাকা ফেরত দিলেন যাত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)