ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৩০
, ০১ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৭ জুন, ২০২৫ খ্রি:, ১৩ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
বি-বাড়িয়া সংবাদদাতা:
আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাত পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার (২৪ জুন) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ওই গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আহতদের আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকালেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বাহাদুরপুর গ্রামের মহাজনবাড়ি ও সরকারবাড়ির ছেলেদের মধ্যে একটি ফুটবল খেলা নিয়ে বিরোধ হয়। যদিও স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়েছিল। তবে মঙ্গলবার বিকেলে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আবারও দুই পক্ষের ছেলেরা ফুটবল খেলতে নামে।
খেলার ফাঁকে একপর্যায়ে মহাজনবাড়ির এক ছেলে মাঠসংলগ্ন কবরস্থান থেকে একটি ফুল ছিঁড়ে আনে। একই সময়ে সরকারবাড়ির এক ছেলে স্কুলের আঙিনা থেকে একটি ফুল তোলে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি, পরে হাতাহাতি এবং শেষপর্যন্ত রাতের বেলায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়।
দেশীয় অস্ত্র নিয়ে চলা দুই ঘণ্টার এই সংঘর্ষের সময় পুলিশ ঘটনাস্থলে গেলে সংঘর্ষকারীদের ছোড়া ইটপাটকেলে সাত পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশের একটি সরকারি গাড়িও ভাঙচুর করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)