ফিলিস্তিন ইস্যুতে বিবিসির বিরুদ্ধে অভিযোগ শতাধিক কর্মীর
, ০৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৫ ছানী, ১৩৯৩ শামসী সন , ৪ জুলাই, ২০২৫ খ্রি:, ২০ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
বিবিসির বিরুদ্ধে ‘ফিলিস্তিন বিরোধী বর্ণবাদের’ অভিযোগে তুলেছে তাদের শতাধিক কর্মী। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ৩০০ জন গণমাধ্যম ব্যক্তিত্ব এবং বিবিসির ১০৭ জন কর্মী সংবাদমাধ্যমটির নেতৃত্বকে এ বিষয়ে একটি চিঠি লিখেছে।
এতে দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সংবাদে বিবিসি ‘সেন্সরশিপ’ আরোপ করে বলে অভিযোগ আনা হয়েছে। সেইসঙ্গে ইসরাইল সরকার ও সেনাবাহিনীর জন্য জনসংযোগ করার অভিযোগও আনা হয়েছে ওই চিঠিতে।
তাদের চিঠিতে বিবিসির ‘গাজা: মেডিকস আন্ডার ফায়ার’ ডকুমেন্টরি প্রচার না করার সাম্প্রতিক সিদ্ধান্তের কথা উদ্বৃতি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বিবিসির এই পদক্ষেপ এজেন্ডা ভিত্তিক সিদ্ধান্তের দীর্ঘ তালিকার একটি মাত্র।
বিবিসির কর্মীরা বলে, গাজা বিষয়ে বিবিসির বেশিরভাগ প্রতিবেদন ফিলিস্তিন বিরোধী বর্ণবাদের মাধ্যমে সংজ্ঞায়িত করা হয়।
তাদের অভিযোগ, ‘২০২৩ সালের অক্টোবর থেকে দর্শকদের কাছে এটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে যে ইসরাইল-ফিলিস্তিন সম্পর্কে বিবিসির প্রতিবেদন আমাদের নিজস্ব সম্পাদকীয় মানদ-ের সঙ্গে খাপ খায় না। গাজা এবং পশ্চিম তীরে কী ঘটছে সে সম্পর্কে বিবিসির সংবাদ এবং দর্শকরা অন্যান্য উৎসের মাধ্যমে যা দেখতে পাচ্ছেন তার মধ্যে পার্থক্য রয়েছে। ’
চিঠিতে তারা আরো বলে, ‘আমরা এই সিদ্ধান্তে -আসতে বাধ্য হয়েছি যে, দর্শকের চাহিদার পুরণের পরিবর্তে রাজনৈতিক এজেন্ডা বায়স্তবায়নে সিদ্ধান্ত -নেওয়া হয়। ’
বিবিসির কর্মীরা চিঠিতে বেনামে স্বাক্ষর করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি শাসকগোষ্ঠী সুন্নি মাজহাবের প্রতিনিধিত্ব করে না: আল-হুথি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্যামিলি কার্ডের টিপসই নিয়ে বিয়ে, জামাত নেতার বিরুদ্ধে অভিযোগ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইএফআইসি ব্যাংকে ৩০ হাজার কোটি টাকার খেলাপি ঋণের বোঝা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গুপ্ত হত্যা চালানো শক্তি উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে -রিজভী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোদি দিশেহারা, মনে হয় না টিকতে পারবে -আসিফ নজরুল
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে -খাদ্যমন্ত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আসছে প্রধানমন্ত্রীর ক্যারিয়ার পলিসি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কা চুক্তির বিষয়টি আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিচারিক অভিজ্ঞতা ছাড়াই বিচারক পদে পদোন্নতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ সরকারের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)