রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ফিলিস্তিনে ‘জাতিবিদ্বেষী’ ব্যবস্থা বাস্তবায়ন করছে ইসরায়েল, স্বীকারোক্তি মোসাদের সাবেক প্রধানের

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩, সকাল ৮:০৩
ফিলিস্তিনে ‘জাতিবিদ্বেষী’ ব্যবস্থা বাস্তবায়ন করছে ইসরায়েল, স্বীকারোক্তি মোসাদের সাবেক প্রধানের
আল ইহসান ডেস্ক:
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান স্বীকার করেছে যে, তাঁর দেশ ফিলিস্তিন বিশেষ করে অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের বিরুদ্ধে বহুল প্রচলিত ‘জাতিবিদ্বেষী’ ব্যবস্থা বাস্তবায়ন করছে। বুধবার এক সাক্ষাৎকারে মোসাদের সাবেক প্রধান তামির পার্দো এ কথা বলেছে।
তামির পার্দো ২০১১ সালের জানুয়ারি থেকে ২০১৬ সাল পর্যন্ত মোসাদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে। তামিরই ইসরায়েলের শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তা, যে জনসমক্ষে স্বীকার করে নিলো ইসরায়েল রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনে জাতিবিদ্বেষী ব্যবস্থা বাস্তবায়ন করছে। সে মূলত এ সময় দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের প্রতি যে বিদ্বেষমূলক আচরণ করত, সে বিষয়টিকে সামনে এনে এই তুলনা দেয়।
তামির পার্দো বলে, ‘এখানেও একটি বর্ণবাদী তথা জাতিবিদ্বেষী রাষ্ট্র রয়েছে। ’ সে আরও বলে, ‘এই অঞ্চলে দুজন মানুষকে দুটি পৃথক আইন দিয়ে বিচার করা হয়। এমনটা কেবল একটি বর্ণবাদী বা জাতিবিদ্বেষী রাষ্ট্রেই হতে পারে। ’
ইসরায়েলে ক্রমেই তামির পার্দোর মতো অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সংখ্যা বাড়ছে, যাঁরা ফিলিস্তিনিদের মানবাধিকার নিয়ে কথা বলছে। তবে এই সংখ্যা এখনো উল্লেখযোগ্য না হলেও তাঁদের ক্রমবর্ধমান সংখ্যা আন্তর্জাতিক পরিম-লে ফিলিস্তিনিদের মানবাধিকার নিয়ে আরও বেশি জোরালো আওয়াজ তুলছে। তবে অন্যান্য অবসরপ্রাপ্ত ইসরায়েলির তুলনায় তামিরের পদমর্যাদার কারণে তাঁর মন্তব্যের গুরুত্ব অনেক বেশি। কোনো সন্দেহ নেই, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকা ইসরায়েলি প্রশাসন এই মন্তব্যের পর নড়েচড়ে বসবে।
তামিরকে জিজ্ঞেস করা হয়েছিল, তামির যখন ২০১১ থেকে ২০১৬ সালে মোসাদের প্রধান ছিলো, তখনো কি এই একই অবস্থানে ছিলো? জবাবে তামির বলে, আমি বিশ্বাস করতাম যে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে বিবেচনা করলেও এর চেয়েও ফিলিস্তিনিদের ইস্যুটি ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ।
তামির আরও জানায়, সে মোসাদের প্রধান থাকার সময় নেতানিয়াহুকে বারবার সতর্ক করেছে যে, হয় নেতানিয়াহুকে ইসরায়েলের সীমান্ত নির্ধারণ করতে হবে, নইলে ইহুদিদের জন্য যে রাষ্ট্র রয়েছে তা হুমকির মুখে পড়বে। সে বলে, ‘আমি বলেছিলাম, ‘ইসরায়েলকে নির্ধারণ করতে হবে সে কি চায়। সে কি এমন একটি দেশ হয়ে থাকতে চায়, যার কোনো নির্দিষ্ট সীমান্ত বা সীমারেখা নেই?’
এদিকে তামিরের এমন মন্তব্যের পর বেশ চটেছে নেতানিয়াহুর লিকুদ পার্টি। তাঁরা বলেছে, এই মন্তব্যের জন্য তামিরের লজ্জিত হওয়া উচিত। দলটি এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েল এবং ইসরায়েলের সশস্ত্র বাহিনীকে রক্ষার বদলে অপমানিত করেছে সে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় ৯ ঘণ্টা আগে ‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’ নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্… ৯ ঘণ্টা আগে শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ… ১০ ঘণ্টা আগে ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়… ১০ ঘণ্টা আগে মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন… ১০ ঘণ্টা আগে ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার … ১০ ঘণ্টা আগে মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর ১০ ঘণ্টা আগে র‌্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি… ১১ ঘণ্টা আগে ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং… ১১ ঘণ্টা আগে ১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন… ১১ ঘণ্টা আগে ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ… ১১ ঘণ্টা আগে ১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা… ১১ ঘণ্টা আগে