ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সারাদেশে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি চলছে। পূর্বঘোষিত কর্মসূচি পালনের লক্ষে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকাল থেকে রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে জড়ো হচ্ছে শিক্ষার্থীরা।
এরই ধারাবাহিকতায় বেলা ১২টার দিকে রাজধানীর গুলশানে মার্কিন দূতাবাস এলাকায় মিছিল বের করেন একদল তরুণ। মার্কিন দূতাবাসের সামনে মহাসড়কে অবস্থান নেন তারা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিছিলটির সামনে ছিলেন পুলিশ সদস্যরা।
ইসরায়েলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি উঠে আসে শিক্ষার্থীদের স্লোগানে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মানববন্ধনে দেশের সকলকে একাত্বতা প্রকাশ করার আহ্বান জানিয়ে বিইউপি শিক্ষার্থীরা বলেন, শুধু মুসলমান নয়, এই প্রতিবাদ যেন হয় সর্বস্তরের জনগণের। একইসাথে ইসরায়েলি পণ্য বয়কট করার দাবি জানান তারা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।