ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি দখলদার বাহিনী বৃদ্ধ নারী ও শিশুসহ ১০ জনকে গুলি করে হত্যা করেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়। এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল জুমুয়াবার সকালেও ইহুদীবাদী দেশটি ফিলিস্তিনে বিমান হামলা চালিয়েছে।
এতে বলা হয়, ফিলিস্তিনের ওপর বারবার ইসরায়েলি হামলায় বাংলাদেশ বেশ উদ্বিগ্ন। সেখানে মানুষের মৌলিক অধিকার ক্ষুণœ হচ্ছে, আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন করেছে ইসরায়েলি সৈন্যরা। এ হামলা ফলে সারা বিশ্বের লাখো মানুষের অনুভূতিতে আঘাত করা হয়েছে।
বাংলাদেশ ইসরায়েলি দখলদার বাহিনীর জেরুজালেম, আল-আকসা মসজিদসহ পবিত্রতম স্থানে হামলার নিন্দা জানায়। এ ধরনের হামলা বন্ধে বিশ্ব নেতাদের জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় ঢাকা। একই সঙ্গে হামলায় আহত সাধারণ মানুষের সুচিকিৎসার ব্যবস্থা করারও আহ্বান জানানো হয়।
পশ্চিম তীরের জেনিনে গত বছর থেকে নিয়মিত হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সেনারা। সেখানে প্রতিরোধ যোদ্ধারা সংগঠিত হচ্ছে এমন অভিযোগ তাদের।
এদিকে গত বৃহস্পতিবার ইসরায়েলের হামলায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফিলিস্তিনি সশস্ত্র বাহিনী হামাস এবং ইসলামী জিহাদ জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে লড়াই করছে।
গত বৃহস্পতিবার ১০ জন নিহত হওয়ার মাধ্যমে এ বছর ইসরায়েলিদের হাতে ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা দাঁড়াল ২৯ জনে। যার মধ্যে আছে ৫ শিশু।
২০২২ সালে ইসরায়েলিরা ১৭০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করে। এর মধ্যে বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক।
আরও পড়ুন
সব ›
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা…
ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিত
ঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবল
যশোরের অভয়নগরে ভৈরব নদে লাইটার জাহাজের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড ডুবে গেছে। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টার…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।