ফিলিস্তিনের মুক্তিকামীরা কেন সফল হয়, অন্যরা কেন সফল হয় না? (২)
, ০৬ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ০৪ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) আপনাদের মতামত
প্রথমত, তারা দুনিয়াকে পাত্তা দেয় নাই। মানুষ কি মনে করলো, কাফিররা কি বললো, কাফিরদের কত ক্ষমতা আছে, এগুলো তারা বিন্দুমাত্র হিসেব করে নাই। তাদের কাছে দুনিয়াবী ধন সম্পদের থেকে বেশি মূল্যবান বায়তুল মুকাদ্দাস শরীফ। সেই বায়তুল মুকাদ্দাস শরীফের খিদমতে তারা নিজেদের উজার করেছেন।
দ্বিতীয়ত, হামাসসহ বিভিন্ন মুক্তিকামী ফিলিস্তিনিরা মৃত্যু ভয়কে ভুলে গেছে। তারা মৃত্যুকে বরণ করে নেয়ার জন্য প্রস্তুত। কাফিররা শহীদ করলে করুক, দখলদার ইসরাইলীদের ধ্বংস করতে হবে, এটাই তাদের ব্রত।
অর্থাৎ মুক্তিকামীরা দুনিয়ার মুহব্বতকে ছেড়ে দিয়েছে আর মৃত্যুকে বরণ করতে শিখেছে। এই দুই কারণে তাদের অন্তরের ওহান উঠে গেছে আর তাতেই দখলদার ইসরাইলের উপর প্রাধান্য লাভ করেছে।
আবার মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন, নিশ্চয়ই যারা ঈমানের উপর ইস্তেকামাত থাকেন মহান আল্লাহ পাক তাদের প্রতি ফিরিশতা নাজিল (গায়েবি মদদ) করেন। (সূরা: হামীম সিজদাহ-৩০)
গাজার শিশু থেকে বৃদ্ধ সবার মুখে একটাই কথা– “হাসবুনাল্লহ্ ওয়া নি’মাল ওয়াকিল”- তারা মহান আল্লাহ পাক ছাড়া কারো উপর নির্ভর করে না, তাই তাদের জন্য আল্লাহ পাক তিনি যথেষ্ট। তারা ইসরাইলের দখলদায়িত্ব মেনে নেয়নি, ইস্তেকামাত থেকে যুদ্ধ করেছে। ফলে তাদের জন্য এসেছে মহান আল্লাহ পাক উনার তরফ থেকে এসেছে সাহায্য ও গায়েবী মদদ। দেখা গেছে, ইসরাইলের আধুনিক প্রযুক্তি ঠিক মত কাজ করছে না, অত্যাধুনিক মারকাভা ট্যাংক, যার মূল্য ৭ মিলিয়ন মার্কিন ডলার, তা ধ্বংস হয়ে যাচ্ছে মাত্র ৩০০ ডলারের রকেট দিয়ে। মুক্তিকামী সেনারা দৃশ্য-অদৃশ্য হয়ে দখলদার ইসরাইলীদের হত্যা করছে, ফলে হামাসকে ‘ভূত’ বলে উল্লেখ করেছে ইসরাইলী দখলদাররা। অনেক দখলদার ইসরাইলী সেনা পাগল হচ্ছে, মানসিক বিকৃতি হয়ে অসুস্থ হয়ে পড়ছে। অনেক হামাস যোদ্ধা বর্ণনা করেছেন, অদৃশ্য থেকে আগত যোদ্ধাদেরকে তাদের সাথে যুদ্ধ করতে পর্যন্ত তারা দেখছেন। এগুলো মহান আল্লাহ পাক উনার গায়েবী মদদ ছাড়া কি হতে পারে?
এজন্য বর্তমান ফিলিস্তিন ও দখলদার ইসরাইলের মধ্যে সংঘাত সারা বিশ্বের মুসলমানদের জন্য এক বিরাট শিক্ষা। এ থেকে মুসলমানদের জন্য শিক্ষা হচ্ছে, যদি মুসলমানরা যদি দুনিয়ার মুহব্বত বাদ দিতে পারে, ভুলে যেতে পারে মৃত্যুভয়, তবে পৃথিবীর কোন কাফির, সে যত বড় শক্তিশালী হোক, মুসলমানদের কোন ক্ষতি করতে পারবে না। পাশাপাশি একজন মুসলমান যখন ঈমান আনবে এবং ইস্তেকামাত থাকবে, তখন তার জন্য মহান আল্লাহ পাক গায়েবী মদদ করবেন এবং কুদরতি সাহায্য করবেন। ফলে মুসলমানরা সফল হবে। অপরদিকে মুসলমানরা যদি দুনিয়ার মুহব্বত ছাড়তে না পারে, মৃত্যুর ভয় করে সাহস করে এগিয়ে না যায়, তবে কাফিরদের সাথে পেরে উঠবে না। আবার ঈমান আনার পর যদি ইস্তাকামাত না থাকে তবেও আল্লাহ পাক উনার থেকে সাহায্য বা গায়েবী মদদ পাবে না। ফলে সে সফলও হতে পারবে না। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে এ বিষয়গুলো অনুধাবন করার তৌফিক দান করুন। আমিন।
-ইঞ্জিনিয়ার মুহম্মদ মুস্তাফিজুর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












