ফিলিস্তিনি যে শিশুর আকুতি নাড়া দিয়েছে বিশ্ব বিবেক
আল ইহসান ডেস্ক:
‘আমার খুব ভয় লাগছে। কেউ একটু আসেন। আমাকে বাঁচান। উদ্ধারকর্মীদের ফোন দেন।’ এভাবেই করুণ স্বরে কাতরাচ্ছিলেন ফিলিস্তিনি শিশু হিন্দ রজব। পরিবারের সাথে যুদ্ধপ্রবণ এলাকা ছাড়ছিলেন তখন। তাদের লক্ষ্য করে ৩৩৫টি গুলি ছোড়ে দখলদার সন্ত্রাসী বাহিনী। এতে আহত হন তিনি। ডাকতে থাকেন আহত স্বরে।
তার এ করুণ স্বরের অডিও গত সপ্তাহে ভাইরাল হয়। আলোড়ন সৃষ্টি হয় দুনিয়াব্যাপী। জানা যায়, তার এই আওয়াজ শুনেছিল প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস)। তাকে উদ্ধার করতে পাঠিয়েছিল দুই প্যারামেডিক। কিন্তু তাদেরকেও হত্যা করে ইহুদি সন্ত্রাসী বাহিনী।
গত ২৯ জানুয়ারি পিআরসিএসই প্রকাশ করে অডিও রেকর্ডটি। তারা জানায়, ২০২৪ সালের ১০ ফেব্রুয়ারি গাজার দক্ষিণে তেল আল হাওয়া এলাকায় এ ঘটনা ঘটে। এরপর প্রায় দুই সপ্তাহ পড়ে থাকে হিন্দ ও তার পরিবারের লাশ।
হিন্দ রজব মারা গেছেন প্রায় এক বছর। সম্প্রতি তার রেকর্ডটি প্রকাশ পেয়েছে। ব্যাপকভাবে শেয়ার করছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। তারা হিন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। দাবি করছে তার মৃত্যুর জন্য ন্যায়বিচার। দখলদার বাহিনীকে জবাবদিহিতার মুখোমুখি করতেও কথা বলছে অনেকে।
মার্কিন জায়নবাদবিরোধী সংগঠন ইহুদি ভয়েস ফর পিস। তারা হিন্দ রজবকে নিয়ে কয়েকটি পোস্ট করেছে। এক্স একাউন্টে তারা লিখেছে, ‘হিন্দ রজব। তুমি স্মৃতিতে থাকবে অমøান। তুমি ফিলিস্তিনি। ফিলিস্তিনিদের আত্মা নেভে না। চিরকাল বেঁচে থাকবে তোমার উত্তরসূরীরা।’
আরেক পোস্টে প্রশ্ন রেখেছে যে হিন্দ ও তার বয়সী শিশুরা কি কেবলই ট্র্যাজেডির শিকার হয়ে যাবে?
অনেকে হিন্দের ঘটনার জন্য পশ্চিমা মিডিয়াকে দোষারোপ করেছে। তারা পশ্চিমা মিডিয়ার কভারেজ তুলে ধরে বলে, এ ঘটনায় তাদের ভাষা ছিল পক্ষপাতদুষ্ট। তারা হিন্দের মৃত্যুর পরিস্থিতি আড়াল করে ফেলেছিল। সূত্র: মিডল ইস্ট আই
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।