ফিলিস্তিনি বন্দীদের মুক্ত করতে আমাদের কাছে যথেষ্ট ইসরায়েলি আটক রয়েছে -হামাস
, ২৩ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ০৯ অক্টোবর, ২০২৩ খ্রি:, ২৪ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
ইসরায়েলে ফিলিস্তিনি বন্দীদের মুক্ত করতে তাদের কাছে যথেষ্ট ইসরায়েলি বন্দী রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাসের একজন সিনিয়র নেতা আল জাজিরাকে বলেছেন, ‘আমরা ইসরায়েলে হামলা করে তাদের অনেক সৈন্য গ্রেপ্তার করেছি, যা ইসরায়েলে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির জন্য যথেষ্ট। ’
মানবাধিকার এনজিও অ্যাডামিরের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, প্রায় ৫ হাজার ২০০ ফিলিস্তিনি ইসরায়েলের কারাগারে রয়েছে, যার মধ্যে ৩৩ জন নারী, ১৭০টি শিশু ও ১ হাজার ২০০ জনের বেশি প্রশাসনিক বন্দী রয়েছেন।
হামাসের রাজনৈতিক ব্যুরোর ডেপুটি চিফ সালেহ আল-আরৌরি বলেছেন, ‘আমরা অনেক ইসরায়েলি সৈন্যকে হত্যা ও বন্দী করতে পেরেছি। লড়াই এখনো চলছে। ’
আল-আরৌরি বলেন, ‘আমাদের হাতে অনেক বন্দী আছে। লড়াই যত দীর্ঘ হবে, বন্দীদের সংখ্যা তত বাড়বে। বন্দীদের মধ্যে সিনিয়র অফিসাররাও আছেন। ’ তবে তাদের হাতে কতজন বন্দী আছে, সেই পরিসংখ্যান পাওয়া যায়নি।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে, তাদের সৈন্য ও কমান্ডারদের হত্যা করা হয়েছে এবং যুদ্ধবন্দীদের নিয়ে যাওয়া হয়েছে। এটিরও কোনো পরিসংখ্যান দেয়নি তারা।
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস শনিবার ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালায়। প্রায় ৩০০ ইসরায়েলিকে হত্যা করে, আহত হয়েছে শত শত। এদিকে হামাসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ইসরায়েলি বন্দীদের গাজা উপত্যকায় জীবিত স্থানান্তরিত হওয়ার ফুটেজ পোস্ট করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)