ফিলিস্তিনি প্রধানমন্ত্রী সাতাইয়ার প্রতিবাদ: প্রতিশোধের অঙ্গিকার করলো হামাস ও জিহাদ আন্দোলন
, ২৩ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ রবি’ ১৩৯১ শামসী সন , ০৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৬ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের নারীদের বিবস্ত্র করে ইহুদিবাদী সেনাদের তল্লাশির বিরুদ্ধে নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ সাতাইয়া। এছাড়া, ইসরাইলি সেনাদের এই বর্বর কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার অঙ্গিকার ব্যক্ত করেছে ইসলামি প্রতিরোধ সংগঠন হামাস ও ইসলামি জিহাদ আন্দোলন।
সাতাইয়া বলেছে, তল্লাশির নামে ইহুদিবাদী সেনারা যে অপরাধ করেছে তা উস্কানিমূলক, লজ্জাজনক এবং ভয়াবহ ঘটনা। সে বলেছে, এটি শুধুমাত্র তাদের পক্ষেই করা সম্ভব যাদের কোনো নৈতিকতা ও মানবিক মূল্যবোধ নেই।
ফিলিস্তিনের জাতীয় সংসদের মানবাধিকার বিষয়ক কমিটি বলেছে, এই ঘটনার মধ্যদিয়ে দখলদার ইসরাইলের ফ্যাসিবাদী ও কুৎসিত চেহারা-বিশ্বের সামনে প্রকাশ হয়েছে। এ ঘটনার তদন্ত করার জন্য মানবাধিকার বিষয়ক কমিটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
দখলদার ইসরাইলি সেনাদের এই কুকর্মের প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, এই ঘটনা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে মারাত্মক রকমের আঘাত এবং হামাস ও ফিলিস্তিনি জনগণ বিষয়টি মোটেই উপেক্ষা করবে না। হামাস এর প্রতিশোধ নেবে বলেও অঙ্গীকার করেছে।
এদিকে, ফিলিস্তিনের ইসলাম জিহাদ আন্দোলনের মুখপাত্র তারিক সালামি এ ঘটনায় ইসরাইলের বিরুদ্ধে লড়াই জোরদার করার জন্য পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)