ফিলিস্তিনিদের সমর্থনে দেশে দেশে বিক্ষোভ অব্যাহত
ফিলিস্তিনিদের প্রতি সংহতি এবং গাজায় যুদ্ধবিরতির দাবিতে ব্রিটেন, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, ইতালি, সুইডেন, ফ্রান্স, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, নরওয়ে, ইরাক, তুরস্ক, মালয়েশিয়া এবং ভারতে শনিবার বিশাল বিক্ষোভ হয়েছে। এদিন লন্ডনের কেন্দ্রস্থলে বিক্ষোভ মিছিল করেছে দলে দলে মানুষ। কয়েক দেশের বিক্ষোভে ইসরাইলি পণ্য বয়কটের ডাক দেওয়া হয়।
তারা একটি যুদ্ধবিরতি আহ্বানের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাককে আহ্বান জানানোর দাবি তোলেন। এক বিক্ষোভকারী বলেন, বিশ্বে ভূমিকা রাখা সুপারপাওয়ারগুলো এ মুহূর্তে যথেষ্ট কিছু করছে না। সে কারণেই আমরা এখানে। আমরা যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিনের অধিকার, তাদের অস্তিত্বের অধিকার, বাঁচার অধিকার, মানবাধিকারসহ সব অধিকারের জন্য ডাক দিচ্ছি। এটি হামাসের বিষয় নয়। এটি ফিলিস্তিনিদের জীবনের সুরক্ষার বিষয়। ওয়াশিংটনের অবস্থানেরই পক্ষ নিয়ে যুক্তরাজ্যের সুনাক সরকার গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানায়নি। বরং গাজায় ত্রাণ ঢুকতে দেওয়ার জন্য যুদ্ধে মানবিক বিরতি দেওয়ার কথা বলেছে দেশটি।
ইসরাইলের আক্রমণ নিয়েও বিশ্বে ক্ষোভ সৃষ্টি হয়েছে বিশেষ করে, আরব এবং মুসলিম দেশগুলোতে। শনিবার মালয়েশিয়ায় দলে দলে মানুষ স্লোগান দিয়ে কুয়ালালামপুরে যুক্তরাষ্ট্রের দূতাবাসের বাইরে বিক্ষোভ করেছে। তুরস্কের ইস্তান্ব^ুলে লাখো মানুষের এক সমাবেশে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইসরাইল দখলদার। ‘হামাস সন্ত্রাসী সংগঠন নয়’ বলেও আগের মতো আবার প্রকাশ করেন তিনি। ভাষণে তুর্কি প্রেসিডেন্ট গাজায় ইসরাইলি বর্বরতার কঠোর নিন্দা জানান। এ সময় হুঁশিয়ার করে বলেন, ইসরাইলকে বিশ্বের কাছে যুদ্ধাপরাধী হিসেবে ঘোষণা করব। এর জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা। শনিবারের সমাবেশে অন্তত দেড় লাখ লোক সমবেত হন। এ সময় তুর্কিদের ফিলিস্তিন এবং তুরস্কের পতাকা নাড়তে দেখা যায়। খবর বিবিসি ও আলজাজিরা অনলাইনের।
এ সময় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন এরদোয়ান। ইরাকের রাজধানী বাগদাদে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নেয় ইরাকিরা। ওদিকে, ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের হেব্রনেও বিক্ষোভ হয়। ডেনমার্কের কোপেনহেগেন, ইতালির রোম এবং সুইডেনের স্টকহোমে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেছে মানুষ। নরওয়েতেও বিক্ষোভ হয়েছে। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনেও হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পতাকা নিয়ে পার্লামেন্ট ভবন অভিমুখে পদযাত্রা করে। বিক্ষোভ হয়েছে ভারতের কেরল রাজ্যেও। মোদি সরকার ইসরাইলের প্রতি সমর্থন দিলেও শনিবার দেশটির কোঝিকোডে লক্ষাধিক ভারতীয় নাগরিকের অংশগ্রহণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে হামাস প্রধান খালেদ মিশাল নেতা বক্তৃতা করেন।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।