ফাঁকা হচ্ছে রাজধানী, বাস টার্মিনাল ও ট্রেন স্টেশনে ভীড়
রাজধানী ঢাকা ছাড়ছেন বিপুল সংখ্যক মানুষ। অবরোধ ও সাপ্তাহিক ছুটি একসঙ্গে পড়ে যাওয়ায় তাদের ঢাকা ছাড়ার বড় কারণ বলে জানা গেছে। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিভিন্ন টার্মিনালে খোঁজ নিয়ে এই তথ্য পাওয়া গেছে।
রাজধানীতে গত ২৮ অক্টোবর ছিল প্রধান বিরোধী দল বিএনপি ও তার সমমনা দলগুলোর মহাসমাবেশ এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের শান্তি সমাবেশ। এর পরদিন ২৯ অক্টোবর ছিল দেশব্যাপী হরতাল এবং হরতাল বিরোধী শান্তি সমাবেশ। ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি ও তার সমমনা দলগুলো। মাঝে সোমবার কোনো দলেরই কর্মসূচি ছিল না। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অবরোধ, তারপর শুক্র ও শনিবার। অনেকটাই পাঁচ দিনের ছুটির মতো। এই কারণে সোমবার ভোর থেকেই ঢাকা ছাড়তে দেখা গেছে রাজধানীবাসীর।
সকালে রাজধানীর সায়েদাবাদ টার্মিনালে দেখা গেল, প্রতিটি বাসই খুব দ্রুত ভরে যাচ্ছে। বাসে এতো যাত্রী তুলেছেন কেন, একজনের এমন প্রশ্নের জবাবে গাজীপুরগামী বলাকা পরিবহনের কন্ডাকটর সিরাজুল ইসলাম সিরাজ বললেন, ‘আইজগা একদিনেই তিনদিনের টেহা কামায় লইতে হইবো। কাইল থেইক্কা তো তিনদিন কোনো গাড়ি চলবো না, আমগো কামাইও হইবো না।’ এ যেন অব্যক্ত বেদনামিশ্রিত ক্ষোভের বহিঃপ্রকাশ।
মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালেও একই অবস্থা। ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, ব্রাহ্মনবাড়িয়াগামী বাসে প্রচুর যাত্রী ঢাকা ছাড়ছেন। টাঙ্গাইলগামী নিরালা পরিবহনের এক হেল্পার জানালেন, ‘সকালেই বেশি ভীড় ছিল। মনে হচ্ছে, সন্ধ্যার পর ভীড় বাড়বে।’ অনেক বাস ডাইরেক্ট নির্দিষ্ট জেলা বা উপজেলায় যাচ্ছে বলে সোমবার রাজধানীতে লোকাল বাসও কম ছিল। যাও ছিল সেখানে আবার সিটিং ভাড়া। সিএনজি, পাঠাও- সবকিছুতেই ছিল বাড়তি ভাড়া। ফলে অফিস বা কর্মস্থল অথবা হাসপাতালগামী মানুষেরা বেশ বিপদে পড়ে। তা ছাড়া, রাজধানীর বিভিন্ন সড়কে ছিল প্রচন্ড জানজট।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।